Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
মামুনুর রশিদ, লালমনিরহাট (সদর-আদিতমারী)
১৯:৫৫, ১৬ জুন ২০২৬
আপডেট: ১৯:৫৯, ১৬ জুন ২০২৬
মামুনুর রশিদ, লালমনিরহাট (সদর-আদিতমারী)
১৯:৫৫, ১৬ জুন ২০২৬
আপডেট: ১৯:৫৯, ১৬ জুন ২০২৬
আরও খবর
রাজধানীতে ৪৪ মামলায় গ্রেপ্তার ৫৫৯
১৫ আগস্ট ঘিরে রাজধানীতে পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তা
৭ এএসপি ও ৪৯ ওসি বাধ্যতামূলক অবসরে
৩ জেলায় নতুন পুলিশ সুপার
পুলিশের শীর্ষ পদে বড় রদবদল

ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার, পুলিশের গাড়িতে বিক্ষুব্ধ জনতার হামলা

মামুনুর রশিদ, লালমনিরহাট (সদর-আদিতমারী)
১৯:৫৫, ১৬ জুন ২০২৬
আপডেট: ১৯:৫৯, ১৬ জুন ২০২৬
মামুনুর রশিদ, লালমনিরহাট (সদর-আদিতমারী)
১৯:৫৫, ১৬ জুন ২০২৬
আপডেট: ১৯:৫৯, ১৬ জুন ২০২৬
লালমনিরহাটের আদিতমারীতে মাটিচাপা দেওয়া অবস্থায় এক শিশু শিক্ষার্থীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : এনটিভি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ভুট্টাক্ষেত থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় নন্দিনী রানী (৭) নামে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয় জনতা অভিযুক্ত ব্যক্তির বাড়িতে আগুন এবং তাকে ছিনিয়ে নিতে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে লিপ্ত হয়। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত নন্দিনী রানী ওই গ্রামের কৃষক নলনী বর্মণের মেয়ে এবং স্থানীয় ব্র্যাক প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

ভুক্তভোগীর পরিবারের সদস্য ও স্থানীয়রা জানায়, গতকাল সোমবার বিকেল থেকেই সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে ভুট্টাক্ষেতে মাটিচাপা দেওয়া ও বস্তাবন্দি অবস্থায় তার মরদেহের সন্ধান মেলে।

হত্যাকাণ্ডের পর তদন্তে নেমে আদিতমারী থানা পুলিশ শিশুটির চাচা (প্রতিবেশী) বিধানকে (১৯) প্রধান অভিযুক্ত হিসেবে শনাক্ত করে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকেই তাকে আটক করে। তবে আটকের পর তাকে থানায় নিয়ে যাওয়ার সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা পুলিশের পথরোধ করে এবং তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে বিক্ষুব্ধ অভিযুক্ত বিধানের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন। তারা স্থানীয়দের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে। অভিযুক্ত বিধানকে নিয়ে ফিরে আসার সময় বিক্ষুব্ধ জনতা উত্তেজিত হয়ে প্রশাসনের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হন।

এ বিষয়ে জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান বলেন, ভুট্টাক্ষেতে শিশুটির মরদেহ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নিতে পুলিশ সেখানে যায়। কিন্তু আসামিকে নিয়ে আসার সময় জনগণ বাধা দেয়। পরে বিজিবি ও বিপুল পুলিশ সদস্য নিয়ে আমরা সেখানে যাই। সবাইকে বুঝিয়ে আসামিকে নিয়ে আসার সময় অতর্কিতভাবে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে আমাদের বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, আসামিকে নিয়ে আসার সময় পুলিশের গাড়িবহরে হামলা চালানো হয়েছে। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং আমাদের কয়েকজন সদস্য আহত হয়েছেন। রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার অপরাধে এ ঘটনায় একটি মামলা করা হবে।

পুলিশ সুপার আরও বলেন, উদ্ভূত পরিস্থিতির কারণে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলামকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

পুলিশ গাড়িবহরে হামলা মরদেহ উদ্ধার
০৪ আগস্ট ২০২৬
পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবলের মৃত্যু
২৮ জুলাই ২০২৬
পুলিশের ৮৮ দিনের বিশেষ অভিযানে গ্রেপ্তার প্রায় দেড় লাখ
২৩ জুলাই ২০২৬
তিন ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
২১ জুলাই ২০২৬
পুলিশের ডিআইজিসহ ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি
১৮ জুলাই ২০২৬
ফোনে মিলছিল না সাড়া, কক্ষে গিয়ে এসআইয়ের মরদেহ পেলেন সহকর্মীরা
০৭ জুলাই ২০২৬
সাবেক অতিরিক্ত আইজিপি ইকবালসহ তিনজন আরও ১ মামলায় গ্রেপ্তার
০৫ জুলাই ২০২৬
পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
০৫ জুলাই ২০২৬
পুলিশের উচ্চ পর্যায়ে বড় ধরনের রদবদল
২৭ জুন ২০২৬
‘তুরাগে ছাত্রলীগের ৭ নেতাকর্মীর লাশ’ ভাসার খবরটি ভিত্তিহীন : পুলিশ
২৫ জুন ২০২৬
বাসপ্রাবিপ্রশিস তিতাস শাখার সহসভাপতি কামাল হোসেনের মা আর নেই
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু
  2. পুকুরে গোসলে নেমে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু
  3. হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ
  4. বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে সংসদের বিশেষ অধিবেশন আহ্বান বিরোধীদলীয় নেতার
  5. চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী
  6. এলেক্স ইমন হত্যা মামলার ৫ আসামি গ্রেপ্তার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x