Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৬:২৫, ১৫ জুন ২০২৬
আপডেট: ১৬:২৮, ১৫ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৬:২৫, ১৫ জুন ২০২৬
আপডেট: ১৬:২৮, ১৫ জুন ২০২৬
আরও খবর
ইলেকট্রিক গাড়িতে অগ্রিম আয়কর কমছে
পৌনে ৪ লাখ টাকা পর্যন্ত আয়কর দিতে হবে না
বেবিচক কর্মকর্তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
প্রেসিডেন্ট রিসোর্টের এমডিসহ দুজনের আয়কর নথি জব্দের নির্দেশ
জবির সাবেক উপাচার্য ফারজানার আয়কর নথি জব্দের নির্দেশ

দেশীয় তৈলবীজ ব্যবহারকারী প্রতিষ্ঠানকে ১০ বছর পর্যন্ত আয়কর অব্যাহতি

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৬:২৫, ১৫ জুন ২০২৬
আপডেট: ১৬:২৮, ১৫ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৬:২৫, ১৫ জুন ২০২৬
আপডেট: ১৬:২৮, ১৫ জুন ২০২৬

দেশে উৎপাদিত তৈলবীজকে কাঁচামাল হিসেবে ব্যবহারকারী ভোজ্যতেল উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানকে আয়কর অব্যাহতি দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আয়কর)।

প্রজ্ঞাপন অনুযায়ী, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৭৬-এর উপধারা (১) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে সরকার এ কর সুবিধা প্রদান করেছে। আগামী ১ জুলাই ২০২৬ থেকে এ প্রজ্ঞাপন কার্যকর হবে।

ঘোষিত সুবিধা অনুযায়ী, স্থানীয় তৈলবীজ ব্যবহার করে ভোজ্যতেল উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান প্রথম পাঁচ বছর শতভাগ আয়কর অব্যাহতি পাবে।

পরবর্তী তিন বছর (ষষ্ঠ থেকে অষ্টম বছর) ৫০ শতাংশ এবং নবম ও দশম বছরে ২৫ শতাংশ হারে কর অব্যাহতি সুবিধা ভোগ করতে পারবে।

কর অব্যাহতি পেতে প্রতিষ্ঠানকে আয়কর আইন, ২০২৩-এর সব বিধান মেনে চলতে হবে এবং কোম্পানি আইন, ১৯৯৪-এর অধীনে নিবন্ধিত হতে হবে।

এ ছাড়া স্থানীয়ভাবে উৎপাদিত তৈলবীজ ব্যবহার করে ভোজ্যতেল উৎপাদন বাধ্যতামূলক এবং এ কার্যক্রম থেকে অর্জিত আয়ের পৃথক হিসাব সংরক্ষণ করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে প্রতি আয়বর্ষে নিরীক্ষিত হিসাব বিবরণী ও স্থানীয় তৈলবীজ ব্যবহারের তথ্য দাখিল করতে হবে।

একই সঙ্গে অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ পরিশোধের ক্ষেত্রে আয়কর আইনের বিধান অনুযায়ী প্রযোজ্য উৎসে কর (টিডিএস) কর্তন করে সরকারি কোষাগারে জমা দিতে হবে।

সরকারের এ উদ্যোগ স্থানীয় কৃষকদের উৎপাদিত তৈলবীজের ব্যবহার বৃদ্ধি, আমদানিনির্ভরতা কমানো ও দেশীয় ভোজ্যতেল শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রাষ্ট্রপতির আদেশক্রমে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খান এফসিএমএ এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

আয়কর তৈলবীজ

সংশ্লিষ্ট সংবাদ: আয়কর

১১ জুন ২০২৬
ইলেকট্রিক গাড়িতে অগ্রিম আয়কর কমছে
১৯ মে ২০২৬
বেবিচক কর্মকর্তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
১৯ মে ২০২৬
প্রেসিডেন্ট রিসোর্টের এমডিসহ দুজনের আয়কর নথি জব্দের নির্দেশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সকালের মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
  2. আগামী ৫ দিন কোথায় কেমন বৃষ্টি হবে, পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. স্কুলছাত্রী হত্যা মামলায় আসামি ১৫, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ৮
  4. তিতাস অধিভুক্ত এলাকায় গ্যাসের চাপ কম থাকবে ৪ দিন
  5. রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প 
  6. স্মৃতির পরিবারের পাশে কুসিক প্রশাসক, আর্থিক সহায়তা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x