Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৪:২৫, ১৫ জুন ২০২৬
আপডেট: ১৪:২৮, ১৫ জুন ২০২৬
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৪:২৫, ১৫ জুন ২০২৬
আপডেট: ১৪:২৮, ১৫ জুন ২০২৬
আরও খবর
চাঁদপুরে চুরি করতে গিয়ে ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু
চাঁদপুরে বাড়ছে ইলিশের আমদানি, কমেছে দাম
সড়কের পাশে ময়লা-আবর্জনার স্তূপ, নাক চেপে চলাচল পথচারীদের
চাঁদপুরে ফের চালু হচ্ছে ২ টাকার স্বাস্থ্যসেবা
অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস রিফিল, লাখ টাকা জরিমানা

ইলিশের দামে স্বস্তি, কেজিতে কমল ৫০০ টাকা

শরীফুল ইসলাম, চাঁদপুর
১৪:২৫, ১৫ জুন ২০২৬
আপডেট: ১৪:২৮, ১৫ জুন ২০২৬
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৪:২৫, ১৫ জুন ২০২৬
আপডেট: ১৪:২৮, ১৫ জুন ২০২৬
চাঁদপুরের বড়স্টেশন মাছঘাটে সাজিয়ে রাখা হয়েছে ইলিশ মাছ। ছবি : এনটিভি

প্রায় এক মাসের ব্যবধানে চাঁদপুরের মাছের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। দেশের অন্যতম বৃহত্তম ইলিশের মোকাম চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে ইলিশের দাম কেজিপ্রতি ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত কমেছে। তবে দাম কমলেও বাজারে ইলিশের সরবরাহ এখনো আশানুরূপ বাড়েনি।

ব্যবসায়ীদের দাবি, বাজারে আশানুরূপ ক্রেতা না থাকায় তারা বাধ্য হয়ে দাম কিছুটা কমিয়েছেন। তবে সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হওয়ায় জেলেরা ইতোমধ্যে সাগরে নেমেছেন। আগামী এক সপ্তাহের মধ্যে সমুদ্রের ইলিশ ঘাটে পৌঁছালে সরবরাহ বাড়বে এবং দাম আরও কমতে পারে বলে আশা করা হচ্ছে। 

বড়স্টেশন মাছঘাট ঘুরে দেখা যায়, বর্তমানে স্থানীয় নদীর ইলিশ দিয়ে ক্রেতাদের চাহিদা মেটানো হচ্ছে। আড়তগুলোতে বড় আকারের ইলিশের উপস্থিতি থাকলেও পরিমাণে তা খুব বেশি নয়।

ব্যবসায়ী নবীর হোসেন ও নাহিদ হোসেন জানান, কয়েক সপ্তাহ আগেও এক কেজি ওজনের ইলিশ ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। বর্তমানে তা ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এছাড়া এক কেজির নিচের ইলিশ এখন ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে। 

তারা মনে করেন, সাগরের ইলিশ আসা শুরু করলে আগামী ৮-১০ দিনের মধ্যে দাম আরও ২০০-৩০০ টাকা কমতে পারে।

ইলিশ আড়তদার জিয়া প্রধানীয়া বলেন, সমুদ্রে মাছ ধরা মাত্র শুরু হয়েছে। সেখানকার ইলিশ চাঁদপুরে পৌঁছাতে আরও এক সপ্তাহ সময় লাগবে। জুলাই মাস থেকে পূর্ণাঙ্গ মৌসুম শুরু হলে সরবরাহ দ্বিগুণ হতে পারে, তখন দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে।

মাছঘাটে মাছ কিনতে আসা আশিকুর রহমান তুষার জানান, গত সপ্তাহের তুলনায় দাম কিছুটা কমলেও বাজারে মাছের পরিমাণ এখনো বেশ কম। 

অন্য এক ক্রেতা নয়ন বলেন, চাঁদপুরের ইলিশ তাজা ও বড় হওয়ায় রাজশাহীর তুলনায় এখান থেকে কেনার আগ্রহ বেশি।

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার জানান, বর্তমানে ঘাটে প্রতিদিন মাত্র ১০ থেকে ১২ মণ ইলিশ সরবরাহ হচ্ছে, যা চাহিদার তুলনায় অনেক কম। তবে আগামী এক সপ্তাহের মধ্যে সমুদ্রের মাছ আসা শুরু করলে সরবরাহ ঘাটতি কেটে যাবে এবং দামের প্রকৃত চিত্র বোঝা যাবে। সরবরাহ না বাড়লে দাম বড় আকারে কমার সম্ভাবনা কম হলেও বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় দাম কিছুটা নিম্নমুখী থাকতে পারে।

ইলিশ মাছ দাম কমলো চাঁদপুর

সংশ্লিষ্ট সংবাদ: ইলিশ মাছ

০৮ আগস্ট ২০২৬
এক ট্রলারেই মিলল ৪৬ মণ ইলিশ, বিক্রি সাড়ে ৪৮ লাখ টাকায়
সর্বাধিক পঠিত
  1. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  2. শুধু তদন্ত চলমান থাকায় পদোন্নতি আটকে রাখার বিধান নেই : বেবিচক কর্মকর্তারা
  3. ‘সোহাগের নিথর দেহের ওপর উঠে কয়েকজন উল্লাস করেন’
  4. বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
  5. অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ করা যাবে না : গণপূর্তমন্ত্রী
  6. অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x