Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
সঞ্জিব দাস, ফরিদপুর
১৫:০০, ০৮ জুন ২০২৬
আপডেট: ১৫:০৪, ০৮ জুন ২০২৬
সঞ্জিব দাস, ফরিদপুর
১৫:০০, ০৮ জুন ২০২৬
আপডেট: ১৫:০৪, ০৮ জুন ২০২৬
আরও খবর
ফরিদপুরে চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩
তিন বস্তায় এক ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার
ফরিদপুরে এসিড কারখানার বিষাক্ত ধোঁয়ায় পুড়ছে ফসলি জমি, হুমকিতে জনস্বাস্থ্য
ফরিদপুরের চরাঞ্চলে পাঁচ হাজার তালবীজ রোপণের উদ্বোধন
বাস-মোটরসাইকেল সংঘর্ষে ইমাম ও শিক্ষক নিহত
বাবার হত্যার বিচার চেয়ে শিশু সন্তানের আকুতি

‘আমার বাবাকে এনে দিন, রাতে আমার ঘুম হয় না’

সঞ্জিব দাস, ফরিদপুর
১৫:০০, ০৮ জুন ২০২৬
আপডেট: ১৫:০৪, ০৮ জুন ২০২৬
সঞ্জিব দাস, ফরিদপুর
১৫:০০, ০৮ জুন ২০২৬
আপডেট: ১৫:০৪, ০৮ জুন ২০২৬

বাবার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন এসে শিশু সন্তান কাজী তৌফিক (৮) বললো, খুনিদের ভয়ে রাতে আমাদের ঘুম হয় না। আপনারা আমার বাবাকে এনে দিন।

গত শুক্রবার (২৯ মে) বিকেল ৩টার দিকে উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের চর চাঁদপুর গ্রামের কাজীডাঙ্গী এলাকায় জমিজমা বিরোধের জের ধরে নিজের ভাতিজারা কাজী সিরাজুল ইসলামকে (৬২) কুপিয়ে হত্যা করেন। আর এই হত্যাকাণ্ডের বিচার দাবি ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কাজী তৌফিক। তাঁর এই বক্তব্যে এই সময় উপস্থিত সবার চোখে পানি চলে আসে।

সদরপুর থানা ফটকের ঠিক সামনে রোববার (৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে নিহতের স্ত্রী, কন্যা, শিশু সন্তানসহ ভাই, আত্মীয়-স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এসময় নিহতের স্ত্রী সালমা আক্তার অভিযোগ করে বলেন, জমি ও গাছ কাটা নিয়ে পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করা হয়েছে। হত্যার এক সপ্তাহ পার হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। যারা এ ঘটনায় জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। খুনিদের কারণে আমরা এলাকায় চরম ভয়ে রয়েছি।

নিহতের কিশোরীকন্যা কাজী প্রভা জানিয়েছেন, আমার বাবাকে আমরা কোথায় পাব। সারাক্ষণ বাবাকে খুঁজতে থাকি আমরা। আমাদের খুনিদের ভয়ে রাতে ঘুম হয় না। কখন আবার আমাদের ওপর হামলা করে। আমরা সরকারের কাছে অতি দ্রুত তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

নিহতের ভাই কাজী মাসুদ রানা জানান, আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা কোনো প্রতিশোধ চাই না, আমরা সঠিক বিচার চাই। হত্যাকারীরা যেন দ্রুত গ্রেপ্তার হয়ে সর্বোচ্চ শাস্তি পায় এটাই আমাদের দাবি। আমি নিজেও সেদিন এই খুনিদের দ্বারা হামলার শিকার হয়েছি। আমি কোনো মতে বেঁচে থাকলেও এখনো ভয়ে থাকি, কখন আবার তারা এসে হামলা করে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, হত্যাকাণ্ডের এক সপ্তাহ পেরিয়ে গেলেও জড়িতদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। এতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, গত শুক্রবার (২৯ মে) বিকেল ৩টার দিকে উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের চর চাঁদপুর গ্রামের কাজীডাঙ্গী এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে নিজের ভাতিজারা কাজী সিরাজুল ইসলামকে (৬২) হত্যা করেন। তিনি মানিকগঞ্জে অবস্থিত বসুন্ধরা গ্রুপে কর্মকর্তা ছিলেন। এ ঘটনায় গুরুতর আহত হন তার ভাই মো. কাজী মাসুদ রানা (৩৬)। তিনি সদরপুর উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক।

ফরিদপুর বাবার হত্যাকাণ্ড বিচারের দাবি মানববন্ধন
৩০ আগস্ট ২০২৬
হাসপাতালে অনুপস্থিত নার্স, ঘটনাস্থল থেকেই ব্যবস্থা নিলেন মন্ত্রী
৩০ আগস্ট ২০২৬
ভাঙ্গায় গাড়িচাপায় ৩ বন্ধু নিহত
২৭ আগস্ট ২০২৬
তিন দিন আগে কেনা মোটরসাইকেলে বাসের ধাক্কা, প্রাণ গেল দুই শিক্ষার্থীর
২৫ আগস্ট ২০২৬
অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি, থানায় জিডি
২০ আগস্ট ২০২৬
ফরিদপুরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
১৪ আগস্ট ২০২৬
ফরিদপুরে পদ্মার তীব্র ভাঙন রোধে জিওব্যাগ ডাম্পিং শুরু
১০ আগস্ট ২০২৬
ফরিদপুরে গঙ্গাস্নানে হাজারো সনাতন ধর্মাবলম্বী
০৭ আগস্ট ২০২৬
ফরিদপুরের চরভদ্রাসনে সয়াবিন তেল বেশি দামে বিক্রির অভিযোগ
৩০ জুলাই ২০২৬
নেশার টাকার জন্য সৎমায়ের পর আপন মাকেও খুন
২৭ জুলাই ২০২৬
ঘুষের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাম‌য়িক বরখাস্ত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গাজীপুরে নারীর মরদেহের একাংশ বস্তাবন্দি আরেকাংশ স্যুটকেসে, রহস্য উদঘাটন
  2. মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামীকাল
  3. জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী
  4. দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর : স্পিকার
  5. ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
  6. যমুনায় বালুবোঝাই বাল্কহেড ডুবি, দুদিনেও খোঁজ মিলেনি দুজনের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x