Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:১৫, ৩১ মে ২০২৬
আপডেট: ০৮:২০, ৩১ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:১৫, ৩১ মে ২০২৬
আপডেট: ০৮:২০, ৩১ মে ২০২৬
আরও খবর
গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে চীনের সঙ্গে চারটি সমঝোতা স্বাক্ষর
এনটিভিতে সংবাদ প্রচারের পর অপসারণ হলো কাঁটাযুক্ত বেড়া, ভুক্তভোগী পরিবারের স্বস্তি
এনটিভিতে সংবাদ প্রচারের পর কাঁটাযুক্ত বেড়া অপসারণ
দেশে নিবন্ধিত গণমাধ্যম ১৯৬৯ : তথ্যমন্ত্রী
নানা আয়োজনে কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর মৃত্যুবার্ষিকী পালন

গণমাধ্যম ব্যক্তিত্ব মোস্তফা কামাল সৈয়দের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:১৫, ৩১ মে ২০২৬
আপডেট: ০৮:২০, ৩১ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:১৫, ৩১ মে ২০২৬
আপডেট: ০৮:২০, ৩১ মে ২০২৬
প্রয়াত বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও এনটিভির অনুষ্ঠান বিভাগের সাবেক প্রধান মোস্তফা কামাল সৈয়দ।

জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির অনুষ্ঠান বিভাগের সাবেক প্রধান, বহুমুখী প্রতিভায় ভাস্বর মোস্তফা কামাল সৈয়দের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ রোববার (৩১ মে)।

গণমাধ্যম, বিনোদনসহ দেশের বিভিন্ন অঙ্গনের মানুষকে কাঁদিয়ে মোস্তফা কামাল সৈয়দ ২০২০ সালের ৩১ মে চলে যান না ফেরার দেশে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বিভিন্ন অঙ্গনে। শোক নামে এনটিভি পরিবারে। দেশের টিভি ইন্ডাস্ট্রি এখনও তার অভাব বোধ করে।

২০২০ সালের ১১ মে মোস্তফা কামাল সৈয়দ অসুস্থ হলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। ৩১ মে দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

স্বনামধন্য টিভি প্রযোজক, নাট্য নির্দেশক, অভিনেতা, আবৃত্তিকার ও পরিচালক হিসেবেও পরিচিতি ছিল মোস্তফা কামাল সৈয়দের। ক্রিকেটের প্রতি তার ছিল অনুরাগ। তিনি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) উপমহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশে সরকারি, বেসরকারি টেলিভিশন জগতে অনন্য অবদান রাখা মোস্তফা কামাল সৈয়দ একেবারে আলাদা জীবনযাপন করতেন। তিনি কখনও মুঠোফোন ব্যবহার করেননি। নাটক ও অনুষ্ঠান নির্বাচনেও সরাসরি প্রান্তিক পর্যায়ে কথা বলে নিতেন। তার মৃত্যুর পর বহু মানুষের চোখ অশ্রুসজল হয়ে ওঠে। বিভিন্ন অঙ্গনের মানুষের নানান স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছেন তিনি।

পর্দার পেছনের মানুষ হলেও মিডিয়া জগতে সজ্জন ও বিনয়ী মানুষ হিসেবে পরিচিত মোস্তফা কামাল সৈয়দের কণ্ঠ বাংলাদেশের দর্শকের কাছে খুব চেনা। আশির দশকে বিটিভির নাটকের শুরুতে সূচনা সংগীতের পাশাপাশি ভূমিকা বা পুরো নাটকের সারমর্ম সূচনাপর্বে তার নেপথ্য কণ্ঠ ভেসে আসত। অনেক সময় নাটকের শেষে নেপথ্যে থেকে কিছু না বলা কথা প্রচার হতো। সেই সময়ের বেশির ভাগ নাটকের ভূমিকায় কিংবা উপসংহারে শোনা যেত মোস্তফা কামাল সৈয়দের কণ্ঠ।

মোস্তফা কামাল সৈয়দের প্রযোজনায় বেশ কিছু নাটক দর্শকের কাছে প্রশংসিত হয়েছে। সত্তর দশকের শেষের দিকে তার প্রযোজনায় মমতাজউদদীন আহমদের লেখা ‘প্রজাপতি মন’, আশি দশকের শুরুতে আন্তন চেখবের গল্প অবলম্বনে মমতাজউদদীন আহমদের লেখা ‘স্বপ্ন বিলাস’ ছাড়াও ‘নিলয় না জানি’, ‘বন্ধু আমার’, ‘নীরবে নিঃশব্দে’, কাজী আব্দুল ওয়াদুদের লেখা ‘নদীবক্ষে’ উপন্যাসের নাট্যরূপ ‘কুল নাই কিনার নাই’ ইত্যাদি সফল নাটকের সফল প্রযোজক ছিলেন মোস্তফা কামাল সৈয়দ।

১৯৪৩ সালে মোস্তফা কামাল সৈয়দ ঢাকার তেজকুনিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা সৈয়দ জিল্লুর রহমান ও মা আমাতুল উমদা বেগম। বাবা তৎকালীন রেডিও পাকিস্তানের কর্মকর্তা ছিলেন। ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্নের পর প্রযোজক হিসেবে পাকিস্তান টেলিভিশন করপোরেশনে যোগ দেন। সুদীর্ঘ টেলিভিশন যাত্রায় বিভিন্ন সময় সৃষ্টি করেন অনেক কালোত্তীর্ণ অনুষ্ঠান, নাটক। অর্জন করেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক পুরস্কার।

মোস্তফা কামাল সৈয়দ কর্মজীবনের বেশির ভাগ সময় কাটিয়েছেন টিভি চ্যানেলে। পৌরুষদীপ্ত জাদুকরি কণ্ঠের অধিকারী মোস্তফা কামাল সৈয়দ নিয়মিত বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠান, নাটক ও বিজ্ঞাপনে কণ্ঠ দিতেন। সুদীর্ঘ সরকারি চাকরিজীবন শেষে তিনি বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান বিভাগের উপমহাপরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন। এরপর ২০০৩ সালে এনটিভির শুরু থেকে তিনি অনুষ্ঠান বিভাগের দায়িত্বে ছিলেন। ৫২ বছরের কর্মজীবনে তিনি পাকিস্তান টিভিতেও শীর্ষ পর্যায়ে কাজ করেছেন।

মোস্তফা কামাল সৈয়দ গণমাধ্যম মৃত্যুবার্ষিকী এনটিভি

সংশ্লিষ্ট সংবাদ: মোস্তফা কামাল সৈয়দ

৩১ মে ২০২৫
গণমাধ্যম ব্যক্তিত্ব মোস্তফা কামাল সৈয়দের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ
৩১ মে ২০২৩
নির্মাতাদের ক্যারিয়ারের দিকপাল ছিলেন মোস্তফা কামাল সৈয়দ
৩১ মে ২০২৩
গণমাধ্যম ব্যক্তিত্ব মোস্তফা কামাল সৈয়দের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  2. চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
  3. ছুটির দিনে ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
  4. প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন আজ
  5. অসংখ্য মানুষকে নিঃস্ব করে ভারতে পালানো ‘হুন্ডি কাজল’ মারা গেছেন
  6. তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে চীন : মাহদী আমিন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x