Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
শুভ্র সিনহা রায়
১৫:৫০, ২৯ মে ২০২৬
আপডেট: ১৫:৫৮, ২৯ মে ২০২৬
শুভ্র সিনহা রায়
১৫:৫০, ২৯ মে ২০২৬
আপডেট: ১৫:৫৮, ২৯ মে ২০২৬
আরও খবর
ঈদুল আজহায় ৩৯৪ সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, আহত ১২৯৪
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় আড়াই কোটি টাকা টোল আদায়
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট
বাসচাপায় আড়াই বছরের শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধে তীব্র যানজট
ফুটপাত দখল-অবৈধ পার্কিং ও যানজটে নাকাল পাবনা শহর

ফাঁকা ঢাকার উল্টো চিত্র যাত্রাবাড়ীতে, তীব্র গরমে দীর্ঘ অপেক্ষার ভোগান্তি

শুভ্র সিনহা রায়
১৫:৫০, ২৯ মে ২০২৬
আপডেট: ১৫:৫৮, ২৯ মে ২০২৬
শুভ্র সিনহা রায়
১৫:৫০, ২৯ মে ২০২৬
আপডেট: ১৫:৫৮, ২৯ মে ২০২৬
ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন মানুষ; সায়েদাবাদ ও যাত্রাবাড়ী এলাকায় দূরপাল্লার বাসের অতিরিক্ত চাপের কারণে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ছবি : এনটিভি

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানী ছেড়ে নাড়ির টানে গ্রামের পথে ছুটছেন হাজারো ঘরমুখো মানুষ। আজ শুক্রবার (২৯ মে) ঈদের পরদিন হওয়ায় রাজধানীর ভেতরের বেশিরভাগ সড়ক ফাঁকা ও যান চলাচল স্বাভাবিক থাকলেও দক্ষিণ ও পূর্বাঞ্চলের প্রবেশদ্বার যাত্রাবাড়ী, সায়েদাবাদ, টিকাটুলি মোড় এবং গুলিস্তানসহ আশপাশের এলাকায় তৈরি হয়েছে তীব্র যানজট। বিশেষ করে দূরপাল্লার বাস, যাত্রীবাহী লোকাল বাস ও ব্যক্তিগত গাড়ির অতিরিক্ত চাপের কারণে এসব এলাকায় যানবাহন চলছে অত্যন্ত ধীরগতিতে।

আজ সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে এসব এলাকা ঘুরে দেখা যায়, মহাসড়কে ওঠার মুখে শত শত যানবাহন দীর্ঘ সময় ধরে ঠায় আটকে আছে। তীব্র গরম আর ঘণ্টার পর ঘণ্টা জটলায় পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন নারী, শিশুসহ সাধারণ যাত্রী ও স্থানীয় বাসিন্দারা।

পারিবারিক কারণে কিংবা ঢাকায় কোরবানি শেষ করে আজ যারা গ্রামের বাড়ি যাচ্ছেন, তারা এই আকস্মিক যানজটে পড়ে বিপাকে পড়েছেন।

কুমিল্লার উদ্দেশ্যে মায়ামি পরিবহণের একটি বাসে পরিবার নিয়ে রওনা দেওয়া আরশাদ আহমেদ বলেন, আমরা পরিবার নিয়ে ঢাকাতেই থাকি এবং এখানে ব্যবসা করি। কোরবানিও ঢাকায় দিয়েছি। আজ গ্রামের বাড়ি যাচ্ছি বৃদ্ধ বাবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। কিন্তু যাত্রাবাড়ীতে এসে দীর্ঘ যানজটে আটকে আছি। গরমে ছোট বাচ্চারা খুব কষ্ট পাচ্ছে।

একই পরিস্থিতি সায়েদাবাদ থেকে যশোরগামী বাসের যাত্রী তরিকুল ইসলামেরও। তিনি আক্ষেপ করে বলেন, ভাবছিলাম ঈদের দ্বিতীয় দিনে রাস্তায় গাড়ির চাপ কম থাকবে এবং স্বস্তিতে যেতে পারব। কিন্তু এখানে এসে দেখি পুরো উল্টো অবস্থা। কয়েক কিলোমিটার রাস্তা পেরোতেই ঘণ্টার ওপর সময় লেগে যাচ্ছে।

স্বামীর সঙ্গে চট্টগ্রামে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেওয়া ফারজানা মাহমুদা জানান, ভিড় এড়াতে সকালে বের হলেও সায়েদাবাদ মোড়ে এসে তাদের ঘণ্টার পর ঘণ্টা বাসে বসে থাকতে হচ্ছে।

যাত্রাবাড়ী এলাকার স্থানীয় বাসিন্দা মো. রাকিব হাসান বলেন, ঈদের সময় প্রতি বছরই এই এলাকায় যানজট হয়। কিন্তু এবার ঈদের দ্বিতীয় দিনেও রাস্তায় গাড়ির এত চাপ থাকবে তা ভাবিনি। সাধারণ মানুষের রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে পড়েছে।

টিকাটুলি এলাকার বাসিন্দা শারমিন আক্তার জানান, বাসা থেকে গুলিস্তান যেতে স্বাভাবিক সময়ে যেখানে ১৫ মিনিট লাগে, আজ সেখানে প্রায় এক ঘণ্টা সময় লেগেছে।

পরিবহণ সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের আগে যারা নানা কারণে ঢাকা ছাড়তে পারেননি এবং যারা ঢাকায় কোরবানি সম্পন্ন করেছেন, তারাই মূলত আজ উৎসবের দ্বিতীয় দিনে গ্রামের বাড়ি ছুটছেন।

এশিয়া লাইনের বাসচালক রহমান মিয়া বলেন, ঈদের দিনও রাস্তায় অনেক যাত্রী ছিল, আজ ছুটির দিনেও যাত্রীর চাপ ব্যাপক। কুমিল্লা বা দেশের অন্য প্রান্ত থেকে ঢাকায় লোক কম এলেও ঢাকা থেকে মানুষ গ্রামে যাচ্ছে বেশি। ফলে সায়েদাবাদ টার্মিনাল ও যাত্রাবাড়ী মোড়ে এসে গাড়িগুলো আটকে যাচ্ছে।

ঈদুল আজহা ঈদ যাত্রা যাত্রাবাড়ী সায়েদাবাদ যানজট
৩০ মে ২০২৬
ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী
২৯ মে ২০২৬
ঈদের পরদিনও বাড়তি দামে টিকিট, তারপরও বাসের জন্য অপেক্ষা
২৯ মে ২০২৬
ঈদ কাটে তাদের দোকানেই
২৮ মে ২০২৬
পশুর লাথি-গুঁতায় পঙ্গু হাসপাতালে ৩৩ জন
২৮ মে ২০২৬
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দেশে ঈদুল আজহা উদযাপিত
২৮ মে ২০২৬
ঈদ যায় ঈদ আসে, বাড়ি ফেরা হয় না রোহিঙ্গাদের
২৮ মে ২০২৬
ঈদের দিনে জনশূন্য ঢাকা, ভিড় বিনোদনকেন্দ্রে
২৮ মে ২০২৬
মেট্রোরেল স্টেশনের নিচে পশুর হাটের ইজারা দেওয়া হয়নি : এলজিআরডি প্রতিমন্ত্রী
২৮ মে ২০২৬
ঈদে কদর বেড়েছে মৌসুমি কসাইদের
২৮ মে ২০২৬
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন নাহিদ ইসলাম
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাতে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  2. শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ৬ টুকরো, আবিরের মৃত্যুদণ্ড
  3. ‘কবরে জীবিত আছেন’ স্বপ্নে দেখে কবর খুঁড়লেন স্বজনরা
  4. বিশ্বকাপের প্রথম ম্যাচেই মেসির হ্যাটট্রিক, সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস
  5. দেশের ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
  6. আবাসিক হল থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, উত্তেজনা-ভাঙচুর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x