Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৬:৩০, ২৮ মে ২০২৬
আপডেট: ১৬:৩৫, ২৮ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৬:৩০, ২৮ মে ২০২৬
আপডেট: ১৬:৩৫, ২৮ মে ২০২৬
আরও খবর
কোরবানি করতে গিয়ে আহত হয়ে ঢামেক হাসপাতালে ১০০ জন
পশুর লাথি-গুঁতায় পঙ্গু হাসপাতালে ৩৩ জন
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দেশে ঈদুল আজহা উদযাপিত
ঈদ যায় ঈদ আসে, বাড়ি ফেরা হয় না রোহিঙ্গাদের
সেনা সদস্যদের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

ঈদে কদর বেড়েছে মৌসুমি কসাইদের

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৬:৩০, ২৮ মে ২০২৬
আপডেট: ১৬:৩৫, ২৮ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৬:৩০, ২৮ মে ২০২৬
আপডেট: ১৬:৩৫, ২৮ মে ২০২৬

পবিত্র ঈদুল আজহায় পশু কোরবানিকে কেন্দ্র করে কিশোরগঞ্জ শহরের শহীদী মসজিদ ও ইসলামিয়া মার্কেট এলাকায় সামনে বসেছে মৌসুমি কসাইয়ের হাট। বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে নিয়মিত কসাইদের পাশাপাশি জেলার বিভিন্ন এলাকার শতাধিক মৌসমি বা ছুটকো কসাই ভিড় করেন এ হাটে।  

সারা বছর অন্য পেশায় কাজ করলেও কোরবানির ঈদে বাড়তি আয়ের আশায় একদিনের জন্য কসাই বনে যান তারা। প্রত্যেকের হাতে ও ব্যাগে ছিল পশু জবাইয়ের বিভিন্ন ধরনের যন্ত্রপাতি।

ঈদুল আযহাকে কেন্দ্র করে অনেক শ্রমিক, দিনমজুর ও রিকশাচালক নিজেদের দৈনন্দিন কাজ ছেড়ে ভিড় করেন এই হাটে। এখানে গরুর আকার ও দামের ওপর নির্ভর করে তাদের শ্রমের মূল্য নির্ধারণ হয়। তবে পেশাদার কসাইদের তুলনায় মৌসুমি কসাইদের মজুরি কিছুটা কম।

মৌসুমি কসাইদের সঙ্গে কথা বলে জানা গেছে, বছরের অন্য সময় তারা নিজ নিজ পেশায় নিয়োজিত থাকেন। কেউ নির্মাণ শ্রমিক, কেউ রিকশাচালক, কেউ সবজি বিক্রেতা, আবার কেউ দিনমজুর বা হকার হিসেবে জীবিকা নির্বাহ করেন। ঈদের এই সময়ে বাড়তি আয়ের আশায় তারা কসাইয়ের কাজ করেন। যারা কোরবানি দেন তারাও শহীদী মসজিদের সামনে বসা এই হাটে এসে দরদাম করে কসাই ঠিক করেন। জবাই, মাংস কাটাকাটি ও বণ্টনসহ পুরো কাজের চুক্তি হয় এখানেই।

কসাই আল আমিন জানান, বছরের অন্য সময় তিনি কৃষি কাজ করেন। তবে প্রতি ঈদুল আজহায় তিনি কসাইয়ের কাজ করেন। একদিন কষ্ট বেশি হলেও আয় ভালো হয়। গত বছর চারজনে মিলে কয়েকটি গরু কেটেছি। এবারও ভালো কাজের আশা করছি।

কসাই মোহাম্মদ সেলিম বলেন, আমরা কয়েকজন মিলে দল করে কাজ করি। গরুর আকার বুঝে দরদাম হয়। অনেকে মজুরির পাশাপাশি মাংসও দেন, এতে পরিবারের জন্য কিছুটা সুবিধা হয়।

কসাই আবু বক্কার বলেন, প্রায় ২০ বছর ধরে মৌসুমি কসাই হিসেবে কাজ করছি। ঈদের দিনে মানুষকে সেবা দেয়ার পাশাপাশি কিছু বাড়তি আয় হয়। এই আয়ের দিকে তাকিয়েই প্রতি বছর আসি।

কসাই নিতে আসা কোরবানিদাতা মোহাম্মদ নজরুল ইসলাম বকুল বলেন, ঈদের দিনে হঠাৎ করে কসাই পাওয়া কঠিন হয়ে যায়। তাই সকালে এসে আগেই কসাই ঠিক করে নিচ্ছি। যারা কাজ করেন তাদেরও ন্যায্য পারিশ্রমিক দেওয়া উচিত। শহরে আমরা যারা থাকি, তারতো আর এই কাজে অভ্যস্ত নয় তাই কসাই নিতে হাটে এসেছি।

শোলাকিয়া ঈদগাহ ময়দানের বিকল্প ইমাম ও হয়বতনগর এ. ইউ. কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা জুবায়ের ইবনে আব্দুল হাই বাসসকে বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষগুলো ঈদের দিনের আনন্দ ত্যাগ করে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখেন। তাই তাদের শ্রমের যথাযথ মূল্য নিশ্চিত করা আমাদের দায়িত্ব। মজুরির পাশাপাশি কোরবানির গোশতের অংশ দিলে তারা খুশি হন। তবে মজুরির বদলে গোশত দেয়া ঠিক নয়।

ঈদুল আজহা মৌসুমি কসাই

সংশ্লিষ্ট সংবাদ: ঈদুল আজহা

২ ঘন্টা আগে
পশুর লাথি-গুঁতায় পঙ্গু হাসপাতালে ৩৩ জন
২ ঘন্টা আগে
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দেশে ঈদুল আজহা উদযাপিত
৩ ঘন্টা আগে
ঈদ যায় ঈদ আসে, বাড়ি ফেরা হয় না রোহিঙ্গাদের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী
  2. ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যে তথ্য দিল আবহাওয়া অফিস
  3. গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ঝরল ৫ প্রাণ
  4. আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  5. প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
  6. চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x