Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
মো. আব্দুল্লাহ, ঠাকুরগাঁও (সদর-বালিয়াডাঙ্গী)
১৯:১০, ২০ মে ২০২৬
আপডেট: ১৯:১৪, ২০ মে ২০২৬
মো. আব্দুল্লাহ, ঠাকুরগাঁও (সদর-বালিয়াডাঙ্গী)
১৯:১০, ২০ মে ২০২৬
আপডেট: ১৯:১৪, ২০ মে ২০২৬
আরও খবর
জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল
জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে সরকার : মুক্তিযুদ্ধমন্ত্রী
দুর্নীতিতে জড়িত কাউকেই ছাড় দেওয়া উচিত নয় : জামায়াত আমির
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী
ঠাকুরগাঁওয়ে পাটক্ষেতে বজ্রাঘাতে বাবা-ছেলের মৃত্যু

জুলাই সনদ নিয়ে জামায়াত মিথ্যাচার করছে : মির্জা ফখরুল

মো. আব্দুল্লাহ, ঠাকুরগাঁও (সদর-বালিয়াডাঙ্গী)
১৯:১০, ২০ মে ২০২৬
আপডেট: ১৯:১৪, ২০ মে ২০২৬
মো. আব্দুল্লাহ, ঠাকুরগাঁও (সদর-বালিয়াডাঙ্গী)
১৯:১০, ২০ মে ২০২৬
আপডেট: ১৯:১৪, ২০ মে ২০২৬
ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালুর লক্ষ্যে রানওয়ে পরিদর্শন শেষে সুধী সমাবেশে বক্তব্য দেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : এনটিভি

জুলাই সনদ নিয়ে জামায়াতে ইসলামী অপপ্রচার ও মিথ্যাচার করে যাচ্ছে এবং এর জন্য দেশের জনগণ তাদের কখনো ক্ষমা করবে না বলে কড়া মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার (২০ মে) দুপুরে ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করার লক্ষ্যে সম্ভাব্য করণীয় নির্ধারণের নিমিত্তে সরেজমিন পরিদর্শন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমি পরিষ্কার করে বলছি—মিথ্যাচার করবেন না, জনগণ আপনাদের ক্ষমা করবে না। জামায়াতকে কখনই এ দেশের জনগণ ক্ষমতায় আনবে না, কারণ তারা ১৯৭১ সালে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল এবং আমাদের মা-বোনদের সম্ভ্রম বিনষ্ট করেছিল।’

মির্জা ফখরুল বলেন, জুলাই সনদ নিয়ে জামায়াত মিথ্যা ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যে—আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন চাই না! অথচ আমরাই জুলাই সনদ তৈরি করেছি, রাষ্ট্র সংস্কারের উদ্যোগ ও রূপরেখা আমাদেরই। আমরা প্রতিটি শর্ত জুলাই সদনে পালন করেছি। তিনি আরও বলেন, আমরা দেশে সাম্য ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। তবে এর অর্থ এই নয় যে আপনারা দেশের স্বাধীনতার বাইরে গিয়ে কথা বলবেন, আমাদের অস্তিত্বের বিরুদ্ধে কথা বলবেন আর আমরা সেটা মেনে নেব; এ দেশের মানুষ তা হতে দেবে না। বাংলাদেশের রাজনীতি মানুষের জন্য উল্লেখ করে তিনি বলেন, এখানে কোনো বিভাজন বা সাম্প্রদায়িকতা থাকবে না। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে সাথে নিয়ে দেশ সামনের দিকে এগিয়ে যাবে।

এ দিন দুপুরে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতসহ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তারা ঠাকুরগাঁও বিমানবন্দরের রানওয়েসহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে এলজিআরডি মন্ত্রী ঘোষণা দেন, আগামী দুই বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দর থেকে পুরোদমে বিমান চলাচল শুরু করবে। বিশেষ অতিথির বক্তব্যে পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, যেহেতু এটি চালু করা প্রধানমন্ত্রীর ওয়াদা ছিল, তাই আমরা ফুল টিম নিয়ে এসেছি এবং আগামী ২ বছরের মধ্যে এটি চালুর চেষ্টা করব। এটি চালু হলে সমগ্র ঠাকুরগাঁওবাসীর যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আসবে।

প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু ওয়াদা করেছেন, বিমানবন্দর চালুর ব্যাপারে সেহেতু এটি চালু অবশ্যই হবে। এর যাবতীয় পরিকল্পনা হয়ে গেছে, এখন দ্রুত কাজ শুরু হবে। আমরা আশা করছি ২ বছরের মধ্যে এই বিমানবন্দরে বিমানে উঠে আপনারা ঢাকা যেতে পারবেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো. জাহিদুর রহমান জাহিদ, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান হান্নু, দপ্তর সম্পাদক মো. মামুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক চৌধুরী মাহেবুল্লাহ আবু নূর ও এম. এম মজিদুল ইসলাম এবং সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল হামিদ। এ সময় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক ও পুলিশ সুপার মো. বেলাল হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিপুলসংখ্যক রাজনৈতিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও মির্জা ফখরুল বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই সনদ বিমানবন্দর চালু

সংশ্লিষ্ট সংবাদ: ঠাকুরগাঁও

১৫ জুলাই ২০২৬
ঠাকুরগাঁওয়ে পাটক্ষেতে বজ্রাঘাতে বাবা-ছেলের মৃত্যু
০৩ জুলাই ২০২৬
ঠাকুরগাঁওয়ে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
১৭ জুন ২০২৬
ঠাকুরগাঁওয়ে ভয়াবহ লোডশেডিং, তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দেশের যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
  2. বন্যাকবলিত চট্টগ্রামের পাঁচ জেলায় সহায়তা দেবে সরকার : কৃষিমন্ত্রী
  3. নতুন নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম
  4. বাংলাদেশিদের জন্য বিশ্বের সম্ভাব্য সব জায়গায় শ্রমবাজার উন্মুক্ত হবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী
  5. নেত্রকোনায় রথযাত্রা ও রথমেলায় হাজারো ভক্তের আগমন
  6. সকালের মধ্যে ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কবার্তা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x