ধানমন্ডি ৩২-এর অপহরণ ঘটনা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে : শামস এসকান্দার
ইসলামিক টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক শামস এসকান্দার বলেছেন, ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় তাকে অপহরণের ঘটনাটি একজন সিনিয়র সাংবাদিক বিকৃতভাবে উপস্থাপন করেছেন।
আজ সোমবার (১৮ মে) এক প্রতিক্রিয়ায় শামস এস্কান্দার বলেন, ঘটনার দিন আওয়ামী লীগের লোকজন তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় এবং প্রায় ছয় ঘণ্টার বেশি সময় একটি কক্ষে আটকে রাখে। পরে বিভিন্নভাবে চাপ প্রয়োগের পর তাকে মুক্তি দেওয়া হয়।
শামস এসকান্দারের দাবি, ওই ঘটনার পর তৎকালীন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মেজর সাঈদ এসকান্দারের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। একই সঙ্গে বিষয়টি যেন বেশি দূর না গড়ায় সে অনুরোধও করেন তিনি।
শামস এসকান্দার আরও বলেন, সম্প্রতি একজন সিনিয়র সাংবাদিক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এ ঘটনাকে ঘিরে একটি পোস্ট দেন, যেখানে প্রকৃত ঘটনা বিকৃতভাবে তুলে ধরা হয়েছে। সোমবার এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেন।
শামস এসকান্দার বলেন, আমি যে পরিস্থিতির শিকার হয়েছিলাম, সেটি ছিল অত্যন্ত ভয়াবহ। কিন্তু সাম্প্রতিক পোস্টে ঘটনাটি এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি দাবি করেন, দীর্ঘদিন পরও এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার দুঃখজনক এবং প্রকৃত ঘটনা জনগণের সামনে তুলে ধরা জরুরি।

নিজস্ব প্রতিবেদক