Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
১১:৫৫, ১৭ মে ২০২৬
আপডেট: ১১:৫৯, ১৭ মে ২০২৬
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
১১:৫৫, ১৭ মে ২০২৬
আপডেট: ১১:৫৯, ১৭ মে ২০২৬
আরও খবর
জনগণের কাছে এনটিভির গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে : পানিসম্পদ মন্ত্রী
নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে : পানিসম্পদমন্ত্রী
রাতে চীনের উদ্দেশে ঢাকা ছাড়ছেন আরও দুই মন্ত্রী
একনেকে অনুমোদন পেয়েই বাস্তবায়ন হবে তিস্তা মহাপরিকল্পনা : পানি সম্পদমন্ত্রী
শহীদ জিয়া স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছেন : পানিসম্পদমন্ত্রী 

তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়েছি : পানিসম্পদমন্ত্রী

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
১১:৫৫, ১৭ মে ২০২৬
আপডেট: ১১:৫৯, ১৭ মে ২০২৬
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
১১:৫৫, ১৭ মে ২০২৬
আপডেট: ১১:৫৯, ১৭ মে ২০২৬
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী এ্যানি চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় কথা বলেন, পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি : এনটিভি

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, তারেক রহমান কখনও প্রতিহিংসামূলক চিন্তা করেননি, বক্তব্যও দেননি। এ দেশের মানুষ তখন থেকেই তার পেছনে আরও বেশি ঐক্যবদ্ধ হয়েছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আমরা তারেক রহমানের নেতৃত্বে নতুন করে জাগরণ সৃষ্টি করেছি। নতুনভাবে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। যার কারণে লক্ষ্মীপুরের চারটি আসনেই জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থীদের নির্বাচিত করেছে।

গতকাল শনিবার (১৬ মে) সন্ধ্যায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী এ্যানি চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। এর আগে চাঁদপুর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এর মধ্যে লক্ষ্মীপুরের কুশাখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ১ হাজার ২৫১ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

পানিসম্পদমন্ত্রী বলেন, নির্বাচনের মাত্র তিন মাস অতিবাহিত হয়েছে। এর মধ্যে নির্বাচনের আগে দেওয়া বিএনপির প্রতিশ্রুতি আল্লাহর হুকুমে এবং তারেক রহমানের তীক্ষ্ণ দৃষ্টি ও দূরদর্শী চিন্তার মাধ্যমে আপনাদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে সক্ষম হয়েছি। নির্বাসিত জীবনে থেকে তারেক রহমান আমাদের নেতৃত্ব দিয়েছেন। তিনি সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে সর্বশেষ জুলাই আন্দোলনের মাধ্যমে দেশ থেকে শেখ হাসিনা বিদায় নিতে বাধ্য হয়েছে।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, প্রেসিডেন্ট জিয়া তার কাজ সমাপ্ত করতে পারেননি। মাত্র সাড়ে তিন বছরে বিভাজিত বাংলাদেশ, বিশৃঙ্খল বাংলাদেশকে তিনি জাতীয়তাবাদী রাজনীতির মাধ্যমে একটি ঐক্যের বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। প্রেসিডেন্ট জিয়ার পর অনেক সরকার এসেছে। কিন্তু তারা স্বনির্ভর বাংলাদেশ, আত্মনির্ভরশীল বাংলাদেশ, মর্যাদার বাংলাদেশ ও সাম্যের বাংলাদেশটিকে ধরে রাখতে পারেননি।

পানিসম্পদমন্ত্রী বলেন, খালেদা জিয়া আপসহীন ছিলেন। কখনও মাথানত করেননি। তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, নির্যাতন সহ্য করেছেন, জেলেও গিয়েছেন। খালেদা জিয়ার নেতৃত্বে আমরা এ বাংলাদেশকে স্থায়ী রূপ দেওয়ার চেষ্টা করেছি। সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেছি।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রশাসক সাহাবউদ্দিন সাবু, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াপ্রু মারমা ও সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি পানিসম্পদমন্ত্রী

সংশ্লিষ্ট সংবাদ: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

০৩ জুলাই ২০২৬
নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে : পানিসম্পদমন্ত্রী
২১ ফেব্রুয়ারি ২০২৬
মব কালচার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা হতে পারে : পানিসম্পদ মন্ত্রী
১৫ ফেব্রুয়ারি ২০২৪
বিএনপিনেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি কারামুক্ত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত
  2. সাভারে আর্জেন্টিনা সমর্থকদের অশ্রুর সাক্ষী হলেন রাষ্ট্রদূত
  3. তিন বিভাগে ভারি বৃষ্টি, নদীবন্দরে সতর্কতা
  4. বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা : মিঠামইন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার
  5. পুকুরের পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু
  6. শরিক দলের শীর্ষ নেতাদের যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x