Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:০০, ১৫ মে ২০২৬
আপডেট: ১৩:৫১, ১৫ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:০০, ১৫ মে ২০২৬
আপডেট: ১৩:৫১, ১৫ মে ২০২৬
আরও খবর
রোগী নয়, অ্যাম্বুলেন্সে যাচ্ছিল বিপুল মাদক
ন্যায়বিচার প্রতিষ্ঠায় ক্ষমতার নয়, নীতির চর্চা করতে হবে : ডেপুটি স্পিকার
মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষকদের এগিয়ে আসতে হবে
মাদক মামলায় সাবেক ইউপি সদস্যসহ ৪ জনের যাবজ্জীবন
রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫৪৩

দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : ডেপুটি স্পিকার

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:০০, ১৫ মে ২০২৬
আপডেট: ১৩:৫১, ১৫ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:০০, ১৫ মে ২০২৬
আপডেট: ১৩:৫১, ১৫ মে ২০২৬

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় রাখতে হবে।  

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে নেত্রকোণার কলমাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এ জেলা চ্যাম্পিয়ন ও রানার্স আপ খেলোয়াড়দের সংবর্ধনা এবং মৎস্য চাষিদের মাঝে সরকারি সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।   

ডেপুটি স্পিকার বলেন, আমি নিজে দুর্নীতি করি নাই, দুর্নীতি করব না এবং দুর্নীতিকে কখনও প্রশ্রয় দেব না। আমার আপন ভাইয়ের ক্ষেত্রেও যদি কোনো অনিয়ম পাওয়া যায়, তাও বরদাশত করা হবে না। কোনো আমলা বা সুবিধাভোগী মহল যেন আমার নাম ভাঙিয়ে প্রশাসনের ওপর প্রভাব খাটাতে না পারে। 

যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, মাদক এখন গ্রাম পর্যায়েও থাবা বসিয়েছে। তিনি একটি সংবাদের উদ্ধৃতি দিয়ে বলেন, বাবা ছেলের হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করছেন এবং কান্নার কারণ একটাই ওই ছেলে মাদকসেবী। যে মাদক জন্মদাতা পিতা-মাতাকে অশ্রদ্ধা ও অসম্মান করতে শেখায়, সে সমাজের যেকোনো কাজ করতে পারে। 

ব্যারিস্টার কায়সার কামাল অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, স্মার্টফোন বাদ দিয়ে নিয়ম করে খেলাধুলা ও ব্যায়ামের সুযোগ করে দিলে সমাজ পর্যায়ক্রমে এই মাদকের করাল গ্রাস থেকে মুক্তি পাবে।

ক্রীড়া ব্যবস্থার উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার ক্রীড়া ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে। শহীদ জিয়ার স্বপ্নের ‘নতুন কুঁড়ি’ প্রকল্পকে আবার সামনে নিয়ে আসা হয়েছে, যেখানে কোনো ব্যক্তির নাম নয় বরং দেশ গড়ার লক্ষ্যে নতুন প্রজন্মকে গুরুত্ব দেওয়া হয়েছে।

কলমাকান্দায় একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ইতোমধ্যে মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে এবং একটি চিঠিও দেওয়া হয়েছে। আমি ফলো-আপ রাখছি, ইনশাআল্লাহ তোমরা স্টেডিয়াম পাবে।

খাদ্য গুদামে ধান সংগ্রহে অনিয়মের প্রসঙ্গে করে তিনি বলেন, তালিকায় প্রকৃত কৃষকদের নাম বাদ দিয়ে ফড়িয়া ও মিল মালিকদের সুবিধা দেওয়া হলে কোনো ছাড় দেওয়া হবে না। এছাড়া, হাওরের বন্যাকে ‘মানবসৃষ্ট’ আখ্যা দিয়ে তিনি অবিলম্বে মাছ চাষের নামে অবৈধ ঘের ও বাঁধ দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালাতে প্রশাসনকে নির্দেশ দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম। এসময় কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম, উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, স্থানীয় নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল দুর্নীতি মামলা মাদক
১৪ মে ২০২৬
‘প্রত্যন্ত অঞ্চলকে আধুনিক যোগাযোগের আওতায় আনতে কাজ করছে সরকার’
১৩ মে ২০২৬
নিজস্ব সংস্কৃতি রক্ষায় নতুন প্রজন্মকে আরও সচেতন হতে হবে : ডেপুটি স্পিকার
০৭ মে ২০২৬
ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনিসেফ প্রতিনিধিদলের সাক্ষাৎ
০৬ মে ২০২৬
ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ
১৯ এপ্রিল ২০২৬
উন্নয়ন কাজে ইউনিয়ন ভিত্তিক কমিটি গঠন করা হবে : ডেপুটি স্পিকার
১৮ এপ্রিল ২০২৬
ডেপুটি স্পিকারের নামে ভুয়া ফেসবুক গ্রুপ ও পেজ, সতর্ক থাকার আহ্বান
১৩ এপ্রিল ২০২৬
সংসদ গণতন্ত্রের অন্যতম প্রধান ভিত্তি : ডেপুটি স্পিকার
১২ মার্চ ২০২৬
ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিস্টার কায়সার কামাল
২৮ জুন ২০২৪
ডেপুটি স্পিকার অসুস্থ, হেলিকপ্টারযোগে সম্মিলিত সামরিক হাসপাতালে
১৮ ফেব্রুয়ারি ২০২৪
ভাষার চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে : ডেপুটি স্পিকার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুই মাসে ১২ কেজি এলপিজির দাম বেড়েছে ৪৭৫ টাকা
  2. জাতীয় ইয়োগাসনা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাজবাড়ী দলকে জেলা প্রশাসনের সংবর্ধনা
  3. বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায়
  4. প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি, ব্যাখ্যা চেয়েছে সংসদীয় কমিটি
  5. ২০২৭ সালে সরকারি ছুটি কতদিন? যা জানাল মন্ত্রিসভা
  6. বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ : বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x