Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ডয়চে ভেলে
০৮:৫০, ১৪ মে ২০২৬
আপডেট: ০৯:১৭, ১৪ মে ২০২৬
ডয়চে ভেলে
০৮:৫০, ১৪ মে ২০২৬
আপডেট: ০৯:১৭, ১৪ মে ২০২৬
আরও খবর
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
মানবতাবিরোধী অপরাধের দুটি মামলার রায় জুনে ঘোষণা হবে, আশা চিফ প্রসিকিউটরের
তথ্য গোপন ও ভুয়া স্বাক্ষরে প্রবাসীর বিরুদ্ধে সমন জারির অভিযোগ
গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামীসহ চারজনকে আসামি করে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা

জুলাই গণঅভ্যুত্থানের সময় অন্তত ১৪টি ভুয়া মামলা হয়েছে : পিবিআই

ডয়চে ভেলে
০৮:৫০, ১৪ মে ২০২৬
আপডেট: ০৯:১৭, ১৪ মে ২০২৬
ডয়চে ভেলে
০৮:৫০, ১৪ মে ২০২৬
আপডেট: ০৯:১৭, ১৪ মে ২০২৬

গুলিবিদ্ধ হওয়ার মিথ্যা দাবি, জীবিত মানুষকেও মৃত দেখানোসহ জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ঘটনা হিসেবে দায়ের করা অন্তত ১৪টি ভুয়া মামলার সন্ধান পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)৷ ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দ্য ডেইলি স্টারের এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য৷

পিবিআই-এর এক তদন্তে দেখা গেছে, দশম শ্রেণির এক শিক্ষার্থীকে গুলি করা হয়েছে– এমন অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জে স্থানীয় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেন ওই শিক্ষার্থীর মা৷ কিন্তু তদন্ত করে জানা যায়, অন্য এক জায়গায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিল ওই শিক্ষার্থী৷

আরেকটি মামলায় এক জীবিত ব্যক্তিকে মৃত দেখানো হয়৷ মামলায় দাবি করা হয়, অভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরা এলাকায় ২০ বছর বয়সি এক তরুণ নিহত হয়েছেন৷ কিন্তু পিবিআইয়ের তদন্তে দেখা যায়, তিনি বেঁচে আছেন৷

এই দুটি বিচ্ছিন্ন ঘটনা নয়৷ জুলাই গণঅভ্যুত্থানের পর সারা দেশের আদালতে হওয়া ১৯৫টি সিআর (কমপ্লেইন্ট রেজিস্টার) মামলার তদন্ত করতে গিয়ে অন্তত ১৪টি ভুয়া মামলার প্রমাণ পেয়েছে পিবিআই৷

পিবিআই সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ভুয়া মামলা করার পেছনে পূর্বশত্রুতা থেকে শুরু করে পারিবারিক বিরোধের মতো উদ্দেশ্য ছিল৷ ১৪টি ভুয়া মামলার মধ্যে ১০টি হত্যাচেষ্টা, তিনটি হামলা ও শারীরিক নির্যাতন এবং একটি হত্যার অভিযোগে করা হয়৷ এ ছাড়া আরো ১০টি মামলার তদন্ত করতে গিয়ে পিবিআই অভিযোগের স্বপক্ষে কোনো প্রমাণ পায়নি৷

পিবিআইয়ের পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) মো. আবু ইউসুফ বলেন, ‘‘আমরা বারবার অভিযোগগুলো যাচাই করে দেখেছি, কিন্তু কোনো প্রমাণ পাইনি৷ এসব মামলায় চূড়ান্ত প্রতিবেদনে আসামিদের অব্যাহতি দিতে আদালতে আবেদন করা হয়েছে৷”

১৯৫টি সিআর মামলার মধ্যে এখন পর্যন্ত ১১৩টির তদন্ত শেষ করেছে পিবিআই৷ এর মধ্যে ৮৯টি মামলার সত্যতা মিলেছে৷ সেগুলোর ৯টি হত্যা ও বাকিগুলো হত্যাচেষ্টার মতো অপরাধ৷

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এই ৮৯টি মামলায় মোট ৬ হাজার ৮৪৪ জনকে আসামি করা হয়েছিল৷ কিন্তু তদন্ত শেষে মাত্র ১ হাজার ৩৪৩ জনের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে৷

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম) খন্দকার রফিকুল ইসলাম বলেন, “ভুয়া মামলার আসামিরা প্রায়ই হয়রানির মুখে পড়েন এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন৷ তাদের ক্ষতিপূরণ হয়তো আমরা দিতে পারব না৷ তবে দণ্ডবিধির ২১১ ধারার অধীনে আমরা ভুয়া মামলা দায়েরকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে আবেদন করতে পারি৷ জুলাই অভ্যুত্থানসংক্রান্ত মামলাগুলোতে পুলিশ এমন পদক্ষেপ নিচ্ছে৷”

মিথ্যা অভিযোগ দায়েরের শাস্তির বিষয়ে দণ্ডবিধির ২১১ ধারায় বলা হয়েছে, কেউ মিথ্যা ফৌজদারি মামলা করলে তার দুই বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে৷ আর মিথ্যা অভিযোগটি যদি গুরুতর অপরাধের হয়, তবে সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে৷

পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ঘটনায় চলতি বছরের ৪ এপ্রিল পর্যন্ত সারা দেশে ১ হাজার ৮৫৫টি মামলা হয়েছে৷ এসব মামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, আওয়ামী লীগের নেতাকর্মীসহ হাজার হাজার মানুষকে আসামি করা হয়েছে৷ মামলাগুলো পিবিআইসহ পুলিশের বিভিন্ন ইউনিট তদন্ত করছে৷

বাইক দুর্ঘটনা অথচ গুলির দাবি

শিহাবের মা ফাতেমা আক্তার পারুল গত বছরের ২১ নভেম্বর একটি হত্যাচেষ্টা মামলা করেন৷ মামলায় স্থানীয় রাজনৈতিক নেতাসহ ১৭ জনের নাম উল্লেখ করা হয় এবং ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়৷

মামলার এজাহারে তিনি দাবি করেন, ২০২৪ সালের ৪ আগস্ট কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের গেটের সামনে আসামিরা গুলি ও ককটেল ছুড়লে তার ছেলে শিহাব গুরুতর আহত হয়৷

কিন্তু পিবিআইয়ের তদন্তের চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, ওই দিন শিহাবের মোটরসাইকেলের সঙ্গে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়েছিল৷ আর সেই ঘটনাটি ঘটেছিল অন্য একটি জায়গায় এবং ভিন্ন সময়ে৷ প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং কল ডিটেইল রেকর্ড (সিডিআর) বিশ্লেষণ করে পিবিআই এই তথ্য নিশ্চিত করেছে৷

এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হাসপাতাল থেকে পাওয়া চিকিৎসা নথিতেও শিহাবের গায়ে কোনো আগ্নেয়াস্ত্রের আঘাতের প্রমাণ মেলেনি৷ তবে তদন্তকারীরা নিশ্চিত করেছেন যে, শিহাব গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন৷

পিবিআই-এর প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ৪ ও ৫ আগস্ট আওয়ামী লীগ সমর্থক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছিল৷ পরে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা ইউসুফ আহমদ জনি ৩৩ জনের বিরুদ্ধে একটি মামলা করেন, যার মধ্যে ইয়াকুব আলী নামের এক আওয়ামী লীগ নেতার নামও ছিল৷ এই ইয়াকুব আলী হলেন শিহাবের মা পারুলের চাচাশ্বশুর৷

প্রতিবেদনে বলা হয়, ওই মামলার পাল্টা জবাব হিসেবেই পারুল ছাত্রদল নেতা ও অন্যদের বিরুদ্ধে এই মিথ্যা মামলাটি করেছিলেন৷

মামলার এজাহারে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করা হলে পারুলের স্বামী শরীফ উদ্দিন দাবি করেন, তার ছেলে সরকারি গেজেটভুক্ত একজন ‘জুলাই যোদ্ধা’ এবং সে ওই অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়েছিল৷ ছেলের আঘাত মোটরসাইকেল দুর্ঘটনার কারণে হয়েছিল—পিবিআইয়ের এমন দাবি তিনি সরাসরি প্রত্যাখ্যান করেন৷ তিনি বলেন, ‘‘আমরা এই তদন্ত প্রতিবেদনকে চ্যালেঞ্জ করবো৷”

জীবিতকে মৃত দেখিয়ে মামলা

রাজধানীর উত্তরায় ২০ বছর বয়সী এক যুবকের হত্যা মামলার তদন্ত করতে গিয়ে পিবিআই দেখে, ওই যুবক বেঁচে আছেন৷

ওই যুবকের মা পারুল খাতুন (৪৫) গত বছরের ২৫ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন৷ মামলায় শতাধিক স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীসহ ২৫৭ জনকে আসামি করা হয়৷

মামলায় তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের ১৮ জুলাই উত্তরায় আজমপুরে ছাত্রদের মিছিলে তার ছেলে মো. কাওসার মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং তার লাশ কখনোই পাওয়া যায়নি৷

কিন্তু তদন্ত কর্মকর্তা অনুসন্ধান করে জানতে পারেন যে কাওসার বেঁচে আছেন৷ এমনকি চলতি বছরের ২ জুন ডাকাতির প্রস্তুতির একটি মামলায় তাকে গ্রেপ্তারও করা হয়েছিল৷

আইনব্যবস্থার অপব্যবহার

মানবাধিকারকর্মী নূর খান লিটন বলেন, এ ধরনের মিথ্যা মামলা দায়েরের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক৷ ৫ আগস্টের পর একটি স্বার্থান্বেষী গোষ্ঠী ব্যক্তিগত আক্রোশ মেটানোর হাতিয়ার হিসেবে এই মামলাগুলোকে ব্যবহার করছে৷

গুমবিষয়ক তদন্ত কমিশনের সাবেক এই সদস্য বলেন, ‘‘এসব মামলার এজাহারে যাদের কোনোভাবেই যুক্ত থাকার কথা নয়, এমন পেশাজীবী ও রাজনৈতিক কর্মীদের টার্গেট করা হয়েছে৷ এটি আইনি ব্যবস্থার চরম অপব্যবহার৷ যারা এ ধরনের ভুয়া মামলা করেছেন, তাদের বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া উচিত৷”

জুলাই গণঅভ্যুত্থান ভুয়া মামলা

সংশ্লিষ্ট সংবাদ: জুলাই গণঅভ্যুত্থান

৩০ এপ্রিল ২০২৬
মানবতাবিরোধী অপরাধ : কামরুল-মেননের বিচার শুরুর আদেশ
২৭ এপ্রিল ২০২৬
ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক শুরু ১৭ মে
২৫ এপ্রিল ২০২৬
সংস্কার পরিষদের শপথ না নিয়ে সরকার জাতীর সঙ্গে বেইমানি করল : তাসমিয়া প্রধান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এআই ক্যামেরায় ট্রাফিক জরিমানার নামে প্রতারণার ফাঁদ
  2. মিরপুরে কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
  3. পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
  4. আগামী ৫ দিন ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  5. আগামী ২৪ ঘণ্টায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা যেসব অঞ্চলে
  6. মিরপুরের কালশী বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x