Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:০০, ১৪ মে ২০২৬
আপডেট: ০০:০৫, ১৪ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:০০, ১৪ মে ২০২৬
আপডেট: ০০:০৫, ১৪ মে ২০২৬
আরও খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী
নির্বাচনি সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে : বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী
ওয়ান-ইলেভেনের ষড়যন্ত্র ছিল বাংলাদেশ ও বিএনপির বিরুদ্ধে : মঈন খান
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী
সংসদে ফিরে কান্নাজড়িত কণ্ঠে যা বললেন মির্জা আব্বাস

গণতন্ত্রের সুরক্ষায় প্রতিষ্ঠান শক্তিশালী করতে হবে : মঈন খান

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:০০, ১৪ মে ২০২৬
আপডেট: ০০:০৫, ১৪ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:০০, ১৪ মে ২০২৬
আপডেট: ০০:০৫, ১৪ মে ২০২৬
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেছেন, বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে এসেছে। গণতন্ত্রের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এখন শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলায় মনোযোগী হতে হবে।

বুধবার (১৩ মে) রাজধানীর একটি হোটেলে সিটিজেনস ফোরাম বাংলাদেশ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন মঈন খান।

ড. আব্দুল মঈন খান বলেন, ‘আমরা এখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে এসেছি এবং এই মুহূর্তে আমাদের প্রধান দায়িত্ব হলো শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা।’

যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ টেনে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে ওঠা টেকসই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক প্রতিকূলতা সত্ত্বেও আমেরিকাকে তার গণতান্ত্রিক চরিত্র বজায় রাখতে সহায়তা করেছে।’

মঈন খান বলেন, ‘বর্তমান সংসদের ওপর বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক ব্যবস্থাকে সুরক্ষিত রাখতে সক্ষম শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলার এক ঐতিহাসিক দায়িত্ব বর্তেছে। প্রতিষ্ঠান শক্তিশালী করতে পারলে এই সংসদ বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে।’

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে ড. মঈন খান বলেন, জনমত প্রকাশের পরিসর উল্লেখযোগ্যভাবে প্রসারিত হয়েছে এবং মানুষ এখন গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম ও মুক্ত আলোচনার মাধ্যমে অবাধে কথা বলছে।

বিএনপিনেতা মঈন খান সংসদের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, বর্তমান এই সংসদ বহু ত্যাগের মাধ্যমে গঠিত হয়েছে। আমরা এই সংসদকে ভারসাম্য ও দায়িত্ববোধের সঙ্গে এগিয়ে নিতে পারলে বাংলাদেশ ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হবে।

বৈঠকের মূল বক্তা অধ্যাপক বোরহান উদ্দিন খান বলেন, বর্তমান সংসদকে অবশ্যই ‘নতুন বাংলাদেশের’ জন্য পথপ্রদর্শক শক্তি হিসেবে কাজ করতে হবে। এই সংসদকে অবশ্যই জাতিকে সঠিক পথ দেখানোর আলোকবর্তিকা হয়ে উঠতে হবে।

বোরহান উদ্দিন খান বলেন, রাজনৈতিক আন্দোলনগুলোর আত্মত্যাগ যেন কখনো ভুলে যাওয়া না হয় এবং সহনশীলতা ও যুক্তির ওপর ভিত্তি করে একটি গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তুলতে হবে।

বৈঠকের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল্লাহ চৌধুরী বলেন, গণতন্ত্র টিকিয়ে রাখার জন্য একটি শিক্ষিত ও মানবিক সমাজ গঠন অপরিহার্য। একটি আধুনিক শিক্ষানীতি প্রণয়ন করতে পারলে আমরা সমাজ পরিবর্তনে সক্ষম আলোকিত নাগরিক ও দেশপ্রেমিক তৈরি করতে পারব।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ বলেন, সরাসরি নির্বাচিত সংসদের প্রতি জনগণের প্রত্যাশা সব সময়ই বেশি থাকে এবং সংসদ সদস্যদের অবশ্যই সেই প্রত্যাশার প্রতি সংবেদনশীল থাকতে হবে। ভিন্নমতের যথাযথ প্রতিনিধিত্ব এবং সংলাপ ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমে ঐকমত্য গড়ে উঠলে একটি সুস্থ সংসদীয় সংস্কৃতি গড়ে উঠতে পারে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মাহফুজুর রহমান, অর্থনীতিবিদ বদিউল আলম মজুমদার, ফটোগ্রাফার ও সমাজকর্মী শহিদুল আলম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।

বৈঠকে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ড. আব্দুল মঈন খান বিএনপি

সংশ্লিষ্ট সংবাদ: ড. আব্দুল মঈন খান

০৫ ফেব্রুয়ারি ২০২৬
একটি মহল চায় না দেশ স্থিতিশীল থাকুক : মঈন খান 
২৬ জানুয়ারি ২০২৬
গণতন্ত্র মানে এই নয়—যা ইচ্ছে বলব : মঈন খান
১২ জানুয়ারি ২০২৬
শ্রমিকের অধিকার ছিনিয়ে না নিলে কখনো প্রতিষ্ঠিত হবে না : মঈন খান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে : মীর শাহে আলম
  2. অনেক হয়েছে, এখন দেশের মানুষের চাওয়া সমঝোতার রাজনীতি : রাষ্ট্রপতি
  3. সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর
  4. মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: চিফ প্রসিকিউটর
  5. এসআই আলতাব হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা : র‍্যাব
  6. ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x