Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
নাসির আহমেদ, গাজীপুর
০৩:৩০, ১১ মে ২০২৬
আপডেট: ০৩:৩০, ১১ মে ২০২৬
নাসির আহমেদ, গাজীপুর
০৩:৩০, ১১ মে ২০২৬
আপডেট: ০৩:৩০, ১১ মে ২০২৬
আরও খবর
ইনফ্লুয়েন্সারকে মাটিতে পুঁতে হত্যা, বয়ফ্রেন্ড গ্রেপ্তার
ইলিম উদ্দিন হত্যা মামলায় জজ মিয়ার যাবজ্জীবন
খুলনায় থানার কাছেই যুবককে গুলি করে হত্যা
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হত্যাকাণ্ডের ঘটনা গ্রেপ্তার ৩
মেক্সিকোয় ক্ষমতাসীন দলের আইনপ্রণেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

গাজীপুরে ৫ খুনের ঘটনায় কাপাসিয়া থানায় মামলা

নাসির আহমেদ, গাজীপুর
০৩:৩০, ১১ মে ২০২৬
আপডেট: ০৩:৩০, ১১ মে ২০২৬
নাসির আহমেদ, গাজীপুর
০৩:৩০, ১১ মে ২০২৬
আপডেট: ০৩:৩০, ১১ মে ২০২৬
গাজীপুরের কাপাসিয়ায় রাউৎকোনা গ্রামে স্ত্রী, শ্যালক ও তিন মেয়েকে গলা কেটে হত্যার ঘটনা জানাজানি হলে বাড়িতে এলাকাবাসীর ভিড়। ছবি : এনটিভি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে স্ত্রী, শ্যালক ও তিন মেয়েকে গলা কেটে হত্যার ঘটনায় কাপাসিয়া থানায় মামলা হয়েছে। নিহত শারমিনের বাবা শাহদাত মোল্লা বাদী হয়ে মামলাটি করেছেন।

এদিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিহত পাঁচজনের মরদেহের ময়নাতদন্ত গতকাল শনিবার (৯ মে) রাতেই সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসক মো. নূরুল করিম ভুইয়ার নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম, সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক এবং জেলা প্রশাসনের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাধারণত বেলা ২টার পর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত কার্যক্রম বন্ধ থাকে। তবে নিহতদের মরদেহ গোপালগঞ্জে নেওয়া হবে এবং শরীরের বিভিন্ন স্থানে জখম থাকায় দ্রুত পচন ধরার আশঙ্কা বিবেচনায় জেলা প্রশাসক সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে শনিবারই পাঁচজনের ময়নাতদন্ত সম্পন্নের ব্যবস্থা করেন।

এরপর মরদেহগুলো পিকআপে পরিবহণ করা হবে জানতে পেরে জেলা প্রশাসনের পক্ষ থেকে গোপালগঞ্জে নেওয়ার জন্য দুটি ফ্রিজিং গাড়ির ব্যবস্থা করা হয়।

এ হত্যাকাণ্ডের ঘটনায় শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কাপাসিয়া থানায় নিহত শারমিনের বাবা শাহদাত মোল্লা বাদী হয়ে মামলা করেছেন। 

মামলায় গৃহকর্তা ফোরকান মিয়াকে প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত পরিচয় আরও তিন-চারজনকে আসামি করা হয়। 

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত ফোরকান মিয়া পলাতক। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার মেরি গোপীনাথপুর গ্রামের মো. আতিয়ার হাসান মোল্লার ছেলে।

নিহতরা হলেন ফোরকানের স্ত্রী শারমিন (৩৫), তাদের সন্তান মিম (১৬), মারিয়া (৮), ফারিয়া (২) এবং শারমিনের ভাই রসুল (২২)।

গত শুক্রবার দিনগত রাতে ওই বাড়িতেই এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার কাপাসিয়া-কালীগঞ্জ সার্কেল আসাদুজ্জামান বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গৃহকর্তা ফোরকান মিয়াই পাঁচজনকে জবাই করে হত্যা করেছেন। তবে কীভাবে একসঙ্গে পাঁচজনকে হত্যা করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের নেশাজাতীয় দ্রব্য বা ঘুমের ওষুধ প্রয়োগ করা হয়েছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। দ্রুত তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনা হবে।’

পুলিশ সুপার মো. শরীফ উদ্দীন জানান, হত্যাকাণ্ডের ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মরদেহ হস্তান্তর হত্যাকাণ্ড

সংশ্লিষ্ট সংবাদ: মরদেহ হস্তান্তর

২১ এপ্রিল ২০২৬
বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর করল বিএসএফ
সর্বাধিক পঠিত
  1. বাসভাড়া বাড়ল প্রতি কিলোমিটারে ১৭ পয়সা
  2. তেলের দাম বাড়ানোর সরকারের যুক্তিগুলো কী ঠিক?
  3. সরকারি জমির এক শতাংশও ছাড় নয় : ভূমি প্রতিমন্ত্রী
  4. নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী 
  5. তরুণ প্রজন্ম ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে ইতিবাচক পৃথিবী গড়ার আহ্বান ড. ইউনূসের
  6. যুদ্ধ, এআই চ্যালেঞ্জ ও সংকট নিয়ে শুরু জাতিসংঘ অধিবেশন, অনন্য উচ্চতায় বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x