সাবেক প্রতিমন্ত্রী চুমকির আয়কর নথি জব্দের আদেশ
সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। ফাইল ছবি
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার (১০ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
রিয়াজ হোসেন জানান, মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম সাবেক প্রতিমন্ত্রী চুমকির আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আয়কর নথি জব্দ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।

আদালত প্রতিবেদক