সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসানের আয়কর নথি জব্দের আদেশ
সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ফাইল ছবি
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার (১০ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
রিয়াজ হোসেন বলেন, মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম সাবেক প্রতিমন্ত্রী রাসেলের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আয়কর নথি জব্দ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।

আদালত প্রতিবেদক