মানুষের কাজে লাগবে না, এমন প্রকল্প বাদ : অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষের কাজে লাগবে না, এমন প্রকল্প বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রাজধানীর আগারগাঁওয়ে অনানুষ্ঠানিক খাতের উন্নয়নে পিকেএসএফ ও বিশ্বব্যাংকের যৌথ প্রকল্প ‘রেইজ’-এর ২য় পর্যায়ের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে রোববার (১০ মে) অর্থমন্ত্রী এ কথা বলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অর্থনৈতিক গণতন্ত্রায়ন নিশ্চিত করে বঞ্চিতদের আর্থিক সহায়তার আওতায় আনতে কাজ করছে সরকার। যারা মূলধারার অর্থনীতির বাইরে আছে, তাদেরকে অর্থনীতির মূলধারায় নিয়ে আসতে চাই। নাগরিক হিসেবে এটি সবার অধিকার। শুধু রাজনীতিতে গণতন্ত্র থাকলেই হবে না, অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে। সে জন্য সরকার অর্থনীতির গণতন্ত্রীকরণের ওপর গুরুত্ব দিচ্ছে।

নিজস্ব প্রতিবেদক