কাল ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাস রেজিস্ট্রেশন
বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) সার্ভার ও স্টোরেজ রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (৭ মে) ৫ ঘণ্টা ফুয়েল পাস রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ থাকবে।
আজ বুধবার (৬ মে) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
বার্তায় বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বিআরটিএ সার্ভার ও স্টোরেজের মেইনটেনেন্স কাজ করা হবে। উল্লিখিত সময়ে ফুয়েল পাস রেজিস্ট্রেশন বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য মন্ত্রণালয় আন্তরিকভাবে দুঃখিত।

নিজস্ব প্রতিবেদক