Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মো. আব্দুল্লাহ, ঠাকুরগাঁও (সদর-বালিয়াডাঙ্গী)
১৭:৫৫, ০৫ মে ২০২৬
আপডেট: ১৮:০০, ০৫ মে ২০২৬
মো. আব্দুল্লাহ, ঠাকুরগাঁও (সদর-বালিয়াডাঙ্গী)
১৭:৫৫, ০৫ মে ২০২৬
আপডেট: ১৮:০০, ০৫ মে ২০২৬
আরও খবর
সোনালি ভুট্টা চাষে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি
ঠাকুরগাঁও সরকারি কলেজে বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত
গ্রামজুড়ে হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে শতাধিক আক্রান্ত, আতঙ্কে এলাকাবাসী
পোলট্রি ফার্মে বিষ দিয়ে ৩ হাজার মুরগি মারার অভিযোগ
পিআইও নুরুন্নবীর বদলির আদেশে এলাকাবাসীর মিষ্টিমুখ

ঠাকুরগাঁওয়ে বাম্পার ফলনে ভুট্টাচাষিদের মুখে হাসি

মো. আব্দুল্লাহ, ঠাকুরগাঁও (সদর-বালিয়াডাঙ্গী)
১৭:৫৫, ০৫ মে ২০২৬
আপডেট: ১৮:০০, ০৫ মে ২০২৬
মো. আব্দুল্লাহ, ঠাকুরগাঁও (সদর-বালিয়াডাঙ্গী)
১৭:৫৫, ০৫ মে ২০২৬
আপডেট: ১৮:০০, ০৫ মে ২০২৬
ঠাকুরগাঁও সদর উপজেলায় উচ্চফলনশীল জাতের ভুট্টার প্রচার ও প্রসারে মাঠ দিবস ও ‘ক্রপ কাটিং’ অনুষ্ঠান। ছবি : এনটিভি

ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ পারপূগী গ্রামে এখন উৎসবের আমেজ। মাঠজুড়ে সোনালি রোদে ঝকঝক করছে পরিপক্ক ভুট্টা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বিএডিসি হাইব্রিড ভুট্টা-৩ (বি-৩৩৫৫) জাতের বাম্পার ফলন হয়েছে। ফলন ও বাজারদর ভালো হওয়ায় লাভের মুখ দেখছে এই অঞ্চলের কৃষকরা।

আজ মঙ্গলবার (৫ মে) দুপুরে সদর উপজেলার শিবগঞ্জ পূর্ব পারপূগী গ্রামে এই উচ্চফলনশীল জাতের প্রচার ও প্রসারের লক্ষ্যে এক মাঠ দিবস ও ‘ক্রপ কাটিং’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক কৃষক অংশ নেয়।

মাঠ দিবসে কথা হয় স্থানীয় কৃষক মো. ইব্রাহিমের সঙ্গে। তিনি চলতি মৌসুমে পাঁচ বিঘা জমিতে বিএডিসি হাইব্রিড-৩ জাতের ভুট্টা চাষ করেছেন।

কৃষক ইব্রাহিম বলেন, প্রতি ৫০ শতক জমিতে এই জাতের ভুট্টা পাওয়া যাচ্ছে ৯০ থেকে ১০০ মণ। আমার পাঁচ বিঘা জমিতে প্রায় ৪০০ মণের মতো ফলন হবে বলে আশা করছি। এতে খরচ হয়েছে দেড় লাখ টাকা, আর বিক্রি করতে পারব ৩ লাখ ২০ থেকে ৩০ হাজার টাকা। সব খরচ বাদ দিয়ে দেড় লাখ টাকার বেশি লাভ থাকবে।

ওই গ্রামের আরেক কৃষক মো. আমিরুল ইসলাম জানান, তিনি ২৫ শতক জমিতে এই ভুট্টা চাষ করে ৪৫ মণ ফলন পেয়েছেন। তিনি প্রতি বস্তা এক হাজার ৬৪০ টাকা দরে বিক্রি করে প্রায় দ্বিগুণ লাভ করেছেন। আমিরুল বলেন, ‘অন্যান্য জাতের ভুট্টা যেখানে ৭০-৮০ মণ হয়, সেখানে বিএডিসির এই হাইব্রিড জাত ৯০ মণের উপরে ফলন দিচ্ছে।

তবে কৃষকদের ভাষ্য, বৃষ্টির কারণে বাজার এখনও পুরোপুরি চাঙ্গা হয়নি। বর্তমানে বাজারে প্রতি বস্তা ভুট্টা এক হাজার ৬৫০ থেকে এক হাজার ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজার পুরোদমে শুরু হলে দাম আরও বাড়ার আশা করছে তারা।

মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্যে বিএডিসির মহাব্যবস্থাপক (বীজ) মো. আবির হোসেন বলেন, কৃষকদের দোরগোড়ায় উন্নত মানের বীজ পৌঁছে দিতে বিএডিসি নিরলসভাবে কাজ করছে। হাইব্রিড ভুট্টা-৩ জাতটি কৃষকদের ভাগ্য বদলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএডিসির অতিরিক্ত মহাব্যবস্থাপক (বীপ্রস) মোসাব্বের হোসেন রিন্টু, অতিরিক্ত মহাব্যবস্থাপক (বীজ) মো. সেলিম হায়দার, প্রকল্প পরিচালক মো. হুমায়ন কবির এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার নাথ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএডিসি শিবগঞ্জ উপপরিচালক মোহাম্মদ মনোয়ার হোসেন খান।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে জেলায় ৪৬ হাজার ৩৮০ হেক্টর জমিতে এবং খরিপ-২ মৌসুমে ২০ হাজার ৫৫০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। রবি মৌসুমে পাঁচ লাখ ৫৬ হাজার ৮৩০ মেট্রিক টন এবং খরিপ-২ মৌসুমে ১ লাখ ৭১ হাজার ৫৯২ মেট্রিক টন ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাজেদুল ইসলাম বলেন, ঠাকুরগাঁওয়ের মাটি ও আবহাওয়া ভুট্টা চাষের জন্য অত্যন্ত উপযোগী। কৃষকরা এখন অধিক ফলনশীল জাতের দিকে ঝুঁকছে। বিএডিসির হাইব্রিড জাতের এই ভুট্টার ফলন আগামীতে এ অঞ্চলে আরও জনপ্রিয় করে তুলবে।

ঠাকুরগাঁও কৃষকের মুখে হাসি ভুট্টা চাষ

সংশ্লিষ্ট সংবাদ: ঠাকুরগাঁও

০৭ মে ২০২৬
ঠাকুরগাঁও সরকারি কলেজে বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত
০২ মে ২০২৬
গ্রামজুড়ে হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে শতাধিক আক্রান্ত, আতঙ্কে এলাকাবাসী
১৫ এপ্রিল ২০২৬
পিআইও নুরুন্নবীর বদলির আদেশে এলাকাবাসীর মিষ্টিমুখ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জলাবদ্ধতা নিরসন করে চট্টগ্রামবাসীর কষ্ট দূর করাই সর্বোচ্চ অগ্রাধিকার : আমির খসরু
  2. সকাল ৯টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. ২ মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’ দেওয়া হবে : প্রবাসী কল্যাণ মন্ত্রী
  4. বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেপ্তার
  5. বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না : পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল
  6. লঘুচাপ, বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x