Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
ভজন দাস, নেত্রকোনা
২২:১৫, ০৩ মে ২০২৬
আপডেট: ২২:২১, ০৩ মে ২০২৬
ভজন দাস, নেত্রকোনা
২২:১৫, ০৩ মে ২০২৬
আপডেট: ২২:২১, ০৩ মে ২০২৬
আরও খবর
চাহিদার চেয়ে বেশি কোরবানির পশু প্রস্তুত, সীমান্ত দিয়ে গরু প্রবেশ বন্ধের দাবি
১২০ টাকা-পুলিশে চাকরি : ৪২ পরিবারের স্বপ্নপূরণ
বাংলাদেশ থেকে পোশাক ও ওষুধ আমদানি বাড়াতে নিউজিল্যান্ডের প্রতি আহ্বান খাদ্য প্রতিমন্ত্রীর
নেত্রকোনায় ধান তলিয়ে ক্ষতি ৩৭৩ কোটি টাকার, ক্ষতিগ্রস্ত ৭৮ হাজার কৃষক
নেত্রকোনায় ১৮ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে ক্ষতিগ্রস্ত ৬০ হাজার কৃষক

ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার সময় আরও বাড়বে : খাদ্য প্রতিমন্ত্রী

ভজন দাস, নেত্রকোনা
২২:১৫, ০৩ মে ২০২৬
আপডেট: ২২:২১, ০৩ মে ২০২৬
ভজন দাস, নেত্রকোনা
২২:১৫, ০৩ মে ২০২৬
আপডেট: ২২:২১, ০৩ মে ২০২৬
নেত্রকোনা পাবলিক হলে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। ছবি : এনটিভি

খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, নেত্রকোনায় যেহেতু আগাম বন্যায় বোরো ধানের ক্ষতি হয়েছে, তাই ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা তিন মাসের পরিবর্তে আরও বাড়ানো হবে। আর ধান-চাল সংগ্রহ অভিযান অব্যাহত থাকবে। কৃষক যত ধান দিতে দিতে পারবে, সরকার তত পরিমাণ ধান কিনবে। প্রাথমিকভাবে নির্ধারিত ধান-চাল সংগ্রহ লক্ষ্য মাত্রার চেয়েও বেশি কেনা হবে।

আজ রোববার (৩ মে) সন্ধ্যায় নেত্রকোনা পাবলিক হলে জেলা প্রশাসন ও খাদ্য মন্ত্রণালয় আয়োজিত বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পাহাড়ি ডল ও বন্যাজনিত কারণে নেত্রকোনায় বোরো ফসলের যে ক্ষতি হয়েছে তা প্রধানন্ত্রীকে জানানো হবে এবং তিনি যাতে নেত্রকোনায় আসেন, সে কথাও বলা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, খাদ্য সংগ্রহ করতে গিয়ে কৃষকরা যাতে হয়রানির শিকার না হয় এবং আর্দ্রতার নামে ধান ক্রয় বন্ধ না থাকে সে দিকে জনপ্রতিনিধি এবং প্রশাসনকে খেয়াল রাখতে হবে।

এরপর প্রতিমন্ত্রী সরাসরি কৃষকদের কাছ থেকে বোরো ধান-চাল ক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

খাদ্য মন্ত্রাণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে এবং খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সদর আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ডা. আনোয়ারুল হক, জামায়াতের সংসদ সদস্য মাছুম মোস্তফা এবং জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম সরদার, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সম্পাদক ও জিপি মাহফুজুল হক, উপজেলা বিএনপির সভাপতি মজিবুর রহমান খান, সম্পাদক তাজউদ্দিন ফারাস সেন্টু, বিএনপিনেতা এস এম শফিকুল কাদের সুজা, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষকদলের সভাপতি সালাউদ্দিন খান মিলকী, পৌর বিএনপির সভাপতি মেহেরুল আলম রাজু, জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরীসহ খাদ্য বিভাগের কর্মকর্তা, চালকল মালিক সমিতির নেতা ও কৃষকরা।

এই বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ২০ হাজার ৪১৫ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে এক হাজার ৪৪০ টাকা মণ দরে। এই ধান ক্রয় ৩ মে শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মোহেতাছেমুর রহমান জানান, চলতি মৌসুমে সরকারিভাবে জেলায় মোট ২০ হাজার ৪১৫ মেট্রিক টন ধান এবং ৫৫ হাজার ৫৮৫ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা এবং চাল ৪৯ টাকা কেজি দরে। এসব ধান-চাল জেলার মোট ১৩টি খাদ্যগুদামে সংগ্রহ করা হবে।

খাদ্য প্রতিমন্ত্রী প্রণোদনা ক্ষতিগ্রস্ত কৃষক নেত্রকোনা
সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশি ৩ যুবককে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগ পরিবারের
  2. সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
  4. বৃষ্টি ও লঘুচাপ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার দেখানোর আদেশ
  6. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x