রাত ১১টার মধ্যে ১০ জেলায় কালবৈশাখীর তাণ্ডব, বিশেষ সতর্কতা
কালবৈশাখীর ফাইল ছবি
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলের ১০টি জেলায় নতুন করে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ১১টার মধ্যে মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, রাজশাহী, যশোর, সাতক্ষীরা, মাগুরা, নড়াইল ও খুলনা জেলার কিছু স্থানে পুনরায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি অথবা বৃষ্টির আশঙ্কা রয়েছে।
রাতে আবহাওয়া দপ্তরের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্ট দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া দপ্তর থেকে বিশেষভাবে সতর্ক করে জানানো হয়েছে, বজ্রপাতের সময় জানমালের নিরাপত্তা রক্ষার্থে কেউ যেন ঘরের বাইরে অবস্থান না করেন। দুর্যোগপূর্ণ এই সময়ে ঘরের ভেতরে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য সাধারণ মানুষকে অনুরোধ জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক