সংসদে অসুস্থ হয়ে গেলেন জামায়াতের এমপি
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কার্যক্রম চলেছ। আজ বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে শুরু হয় মুলতবি অধিবেশন।
বেলা পৌনে একটার দিকে অধিবেশন চলাকালীন সংসদেই অসুস্থ হয়ে পড়েন সাতক্ষীরা-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য হাফেজ মুহাম্মদ রবিউল বাশার।
তাৎক্ষণিকভাবে স্পিকার দ্রুত ডাক্তার পাঠানোর নির্দেশ দেন। তিনি বক্তব্য দিতে থাকা সংসদ সদস্যকে থামিয়ে বলেন, সংসদে সম্ভবত হাফেজ মুহাম্মদ রবিউল বাশার অসুস্থ হয়ে পড়েছেন। এখানে একজন ডাক্তার আছেন। তিনি এখনই যাচ্ছেন।
পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা চলছে বলে জানা যায়। এছাড়া এখন পর্যন্ত তার অসুস্থতার কারণ জানা যায়নি।

নিজস্ব প্রতিবেদক