Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • শোক
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৯:১০, ২০ এপ্রিল ২০২৬
আপডেট: ১৯:১৫, ২০ এপ্রিল ২০২৬
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৯:১০, ২০ এপ্রিল ২০২৬
আপডেট: ১৯:১৫, ২০ এপ্রিল ২০২৬
আরও খবর
চাঁদপুরে বৃদ্ধাকে হত্যায় ঘাতক গ্রেপ্তার, লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার
এনটিভিতে সংবাদ প্রচারের পর কাঁটাযুক্ত বেড়া অপসারণ
আর্জেন্টিনার জয়ে উল্লাসে মেতে উঠল চাঁদপুর
গত দুই দশক সাংস্কৃতিক অঙ্গন ব্যাপক দলীয়করণের শিকার হয়েছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
তরুণীর পেট থেকে বের হলো ৩ কেজি ওজনের টিউমার

বন্ধুর কবর খুঁড়তে নেমে সেই কবরেই চিরনিদ্রায় বন্ধু

শরীফুল ইসলাম, চাঁদপুর
১৯:১০, ২০ এপ্রিল ২০২৬
আপডেট: ১৯:১৫, ২০ এপ্রিল ২০২৬
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৯:১০, ২০ এপ্রিল ২০২৬
আপডেট: ১৯:১৫, ২০ এপ্রিল ২০২৬
চাঁদপুরে প্রিয় বন্ধুর শেষ ঠিকানা হিসেবে এই কবর খুঁড়ছিলেন সেটিই হয়ে গেল নিজেরও চিরনিদ্রার স্থান। ছবি : এনটিভি

যে কবরটি খুঁড়ছিলেন প্রিয় বন্ধুর শেষ ঠিকানা হিসেবে, শেষ পর্যন্ত সেটিই হয়ে গেল নিজের চিরনিদ্রার স্থান। চাঁদপুরের ফরিদগঞ্জে এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটেছে, যা পুরো এলাকাকে শোকে স্তব্ধ করে দিয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ কেরোয়া ছৈয়াল বাড়ি জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে।

মৃত বন্ধুরা হলেন আবুল হাশেম (৯০) ও বাচ্চু পাটওয়ারী (৮৫)। দীর্ঘদিনের এই দুই বন্ধু এলাকায় মানবিক কাজের জন্য সুপরিচিত ছিলেন।

স্থানীয়রা জানান, জীবদ্দশায় তারা ছিলেন অবিচ্ছেদ্য। একজন কাঠমিস্ত্রি, অন্যজন মসজিদের মুয়াজ্জিন হলেও সমাজসেবায় তাদের ছিল এক অনন্য বন্ধন। এলাকায় কেউ মারা গেলে তারা বিনা পারিশ্রমিকে কবর খুঁড়ে দিতেন। ইতোমধ্যে তারা শতাধিক কবর খুঁড়েছেন বলে জানা গেছে।

গতকাল রোববার (১৯ এপ্রিল) রাতে একসঙ্গে চা পান এবং আজ সোমবার ভোরে ফজরের নামাজ আদায় করেন তারা। কিন্তু সকালে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান বাচ্চু পাটওয়ারী। বন্ধুর মৃত্যুতে ভেঙে পড়েন আবুল হাশেম। শোক সামলাতে না পেরে নিজেই বন্ধুর কবর খুঁড়তে কবরস্থানে যান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কবর খোঁড়ার একপর্যায়ে হঠাৎ করেই আবুল হাশেম কবরের ভেতরে লুটিয়ে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে ওপরে তোলা হলেও ততক্ষণে তিনি মারা যান।

আবুল হাশেমের ছেলে জহির হোসেন বলেন, আমার বাবা ও বাচ্চু চাচা ছিলেন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। মানুষ মারা গেলে সওয়াবের আশায় তারা বিনা পারিশ্রমিকে কবর খুঁড়তেন। আজ বন্ধুর কবর খুঁড়তে গিয়েই বাবাও মারা গেলেন।

বাচ্চু পাটওয়ারীর ভাতিজা নাজির আহমেদ হুমায়ুন পাটওয়ারী বলেন, আমরা একসঙ্গে কবর খুঁড়ছিলাম। শেষ দিকে হাশেম কাকা হঠাৎ কবরের ভেতরে পড়ে যান। পরে তুলে দেখি, তিনি আর বেঁচে নেই।

স্থানীয় বাসিন্দারা জানায়, দুই বন্ধুর এই মৃত্যু যেন এক অদ্ভুত মিলন। জীবনে যেমন একসঙ্গে ছিলেন, মৃত্যুতেও তেমনি একসঙ্গে চলে গেলেন—এ দৃশ্য এলাকাবাসীকে গভীরভাবে নাড়া দিয়েছে।

পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে পরে তাদের দাফন সম্পন্ন হয়।

কবর চাঁদপুর চিরনিদ্রা

সংশ্লিষ্ট সংবাদ: কবর

৩১ আগস্ট ২০২৩
কুমিল্লার দেবিদ্বারে ১৬টি ‘রহস্যজনক’ কবর
০৩ ফেব্রুয়ারি ২০২১
কবর খোঁড়ার জন্য কোপ দিতেই যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
  1. জুলাইয়ে হাসিনার দমন-নিপীড়নে ‘সায় দেওয়া’ ইনুর রায় আজ
  2. ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, যুবককে পুলিশে সোপর্দ
  4. ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. নদী থেকে ইট বাঁধা নবজাতকের মরদেহ উদ্ধার
  6. দুই হত্যা ও এক হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন মমতাজ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x