Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৯:০৫, ১৫ এপ্রিল ২০২৬
আপডেট: ০৯:০৬, ১৫ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৯:০৫, ১৫ এপ্রিল ২০২৬
আপডেট: ০৯:০৬, ১৫ এপ্রিল ২০২৬
আরও খবর
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক
আজ থেকেই বেশি দামে ভোজ্যতেল বিক্রি
পাটপণ্যের বহুমুখীকরণের মাধ্যমেই দেশে রপ্তানি আয় বৃদ্ধি সম্ভব : বস্ত্র ও পাটমন্ত্রী
অনেক অব্যবস্থাপনা ও অরাজকতা উত্তরাধিকার সূত্রে পেয়েছি : বাণিজ্যমন্ত্রী
চলতি বছর ৬ পাটকল লিজ দেওয়া হবে : বস্ত্র ও পাটমন্ত্রী

বৈশাখী মেলা দেশের শিল্প ও সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ : শিল্পমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৯:০৫, ১৫ এপ্রিল ২০২৬
আপডেট: ০৯:০৬, ১৫ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৯:০৫, ১৫ এপ্রিল ২০২৬
আপডেট: ০৯:০৬, ১৫ এপ্রিল ২০২৬
বাংলা একাডেমিতে মঙ্গলবার নববর্ষ ও চৈত্র সংক্রান্তি উপলক্ষে বিসিক- বাংলা একাডেমির যৌথ বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি : বাসস

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বৈশাখী মেলা কেবল একটি সাংস্কৃতিক মিলনমেলা নয়; বরং এটি দেশের শিল্প ও সংস্কৃতি খাতের বিকাশে একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ।

ঢাকায় বাংলা একাডেমি প্রাঙ্গণে মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩৩ এবং চৈত্র সংক্রান্তি উদযাপন উপলক্ষে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং বাংলা একাডেমির যৌথ আয়োজনে সাত দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী একথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

শিল্পমন্ত্রী বলেন, গত দেড় দশকে প্রত্যেকটা বৈশাখে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হতো, স্বাভাবিক বর্ষবরণ হবে নাকি কোনো অপ্রত্যাশিত কিছু ঘটবে। এ দেশের আপামর মানুষ যে কত শান্তিপ্রিয় এবং কত সুশৃঙ্খল-তার একটি উদাহরণ হচ্ছে আজকের বর্ষবরণ উৎসব।

মন্ত্রী বলেন, দেশের উৎপাদনশীলতা শুধু বৃহৎ শিল্পকারখানায় সীমাবদ্ধ নয়; বরং তা বিস্তৃত রয়েছে গ্রামীণ কারুশিল্পী, ক্ষুদ্র উদ্যোক্তা এবং গৃহভিত্তিক উৎপাদন ব্যবস্থার মধ্যে। তাদর সৃজনশীলতা, শ্রম ও উদ্ভাবনী শক্তিই জাতীয় অর্থনীতির ভিতকে সুদৃঢ় করে। বাংলাদেশের ইতিহাসে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প খাতের অবদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ খাত দেশের বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির অন্যতম প্রধান মাধ্যম। শিল্প মন্ত্রণালয় এ খাতের টেকসই উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টির প্রসার এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, সংস্কৃতি সচিব কানিজ মাওলা, বিসিকের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম এবং বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বক্তব্য দেন।

পরে  সংস্কৃতি ও শিল্পমন্ত্রী বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন এবং মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

এবারের মেলায় মোট ১৬০টি স্টল রয়েছে। এর মধ্যে চামড়াজাত পণ্যের ৭টি, জামদানির ৬টি, নকশিকাঁথার ৪টি, বস্ত্রের ৪৪টি, শতরঞ্জির ৫টি এবং মণিপুরি শাড়ি ২ স্টল। এছাড়া, কারুশিল্পী জোন, শিশুদের রাইড ও বিনোদন জোন, পুতুলনাচ, বায়োস্কোপ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ১৩টি, প্রান্তিক কারুশিল্পীদের জন্য ১৩টি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য দুটি এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির জন্য একটি স্টল রয়েছে।

উল্লেখ্য. আগামী ২০ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে সর্বজনীন এই লোকজ মেলা।

বৈশাখী মেলা শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

সংশ্লিষ্ট সংবাদ: বৈশাখী মেলা

১৪ এপ্রিল ২০২৬
বর্ষবরণে রাজধানীতে আজ কোথায় কী আয়োজন
১৪ এপ্রিল ২০২৩
বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে বৈশাখি মেলা
১৫ এপ্রিল ২০২২
বাংলা একাডেমিতে অর্ধ মাসব্যাপী বৈশাখী মেলা
সর্বাধিক পঠিত
  1. মসজিদে নামাজ চলাকালে মোয়াজ্জিনকে কলম দিয়ে খুঁচিয়ে হত্যা
  2. শপিংমল রাত ৯টা পর্যন্ত খোলা রাখার আবেদন দোকান ব্যবসায়ী মালিক সমিতির
  3. ছাত্রদলের ২৯ ইউনিটের কমিটি ঘোষণা
  4. যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ ঢাকার পথে, বৃষ্টির প্রক্রিয়া চলছে
  5. যেসব অঞ্চলে ভারি বৃষ্টিপাত ও কালবৈশাখীর সতর্কবার্তা
  6. বৃষ্টি কতদিন চলতে পারে, ৫ দিনের পূর্বাভাসে জানাল আবহাওয়া অফিস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x