বনশিল্প উন্নয়ন করপোরেশন বিল পাস
বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। ছবি : এনটিভি
বন, বনজসম্পদ ও জীববৈচিত্র্যের সংরক্ষণ ও উন্নয়ন নিশ্চিতকরণের পাশাপাশি টেকসই উপায়ে কাঠ, বাঁশ, বেত ও অন্যান্য বনজসম্পদ আহরণ প্রক্রিয়াকরণ এবং উৎপাদিত পণ্য বিপণন ও রপ্তানিসহ বনশিল্পের উন্নয়নের লক্ষ্যে জাতীয় সংসদে বনশিল্প উন্নয়ন করপোরেশন বিল-২০২৬ পাস হয়েছে।
আজ শুক্রবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন বিল-২০২৬ উত্থাপন এবং এ সংক্রান্ত ১৯৫৯ সালের বিলটি রহিত করার প্রস্তাব উত্থাপন করেন।
পরবর্তীতে কণ্ঠভোটে তা পাস করা হয়।
আজ সাপ্তাহিক সরকারি ছুটির দিনেও চলছে সংসদ অধিবেশন। সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে প্রথম অধিবেশনের ১৩তম দিনের অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

নিজস্ব প্রতিবেদক