Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
নাসির আহমেদ, গাজীপুর
১৫:১৫, ০৮ এপ্রিল ২০২৬
আপডেট: ১৫:১৯, ০৮ এপ্রিল ২০২৬
নাসির আহমেদ, গাজীপুর
১৫:১৫, ০৮ এপ্রিল ২০২৬
আপডেট: ১৫:১৯, ০৮ এপ্রিল ২০২৬
আরও খবর
জমি নিয়ে বিরোধে হত্যা, ২৩ বছর পর ৪ জনের যাবজ্জীবন
চোর সন্দেহে  যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
যে বাড়িতে ছিল হাসি-আনন্দ, সেই উঠানেই এখন চারটি কবর
নওগাঁয় দুই সন্তানসহ দম্পতি হত্যার ঘটনায় থানায় মামলা
অবহেলার প্রতিশোধ নিতে হাত-পা বেঁধে প্রেমিককে পুড়িয়ে মারল তরুণী!

ঘরে ঢুকে গৃহবধূকে গলাটিপে হত্যা, টাকা-স্বর্ণালংকার লুট

নাসির আহমেদ, গাজীপুর
১৫:১৫, ০৮ এপ্রিল ২০২৬
আপডেট: ১৫:১৯, ০৮ এপ্রিল ২০২৬
নাসির আহমেদ, গাজীপুর
১৫:১৫, ০৮ এপ্রিল ২০২৬
আপডেট: ১৫:১৯, ০৮ এপ্রিল ২০২৬
ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ। ছবি : এনটিভি

গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা আসমা আক্তার (৪৫) নামে এক গৃহবধূকে গলাটিপে হত্যা করেছে এবং তার পুত্রবধূ আরিফা আক্তারকে গুরুতর আহত করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) দিনগত রাতে পিরুজালী ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। নিহত আসমা আক্তার স্থানীয় আনিস উদ্দিনের স্ত্রী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসমা আক্তারের স্বামী ও ছেলে স্থানীয় দুটি প্রতিষ্ঠানে নৈশপ্রহরীর চাকরি করেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও তারা কর্মস্থলে চলে যান। বাড়িতে শাশুড়ি ও পুত্রবধূ একা থাকার সুযোগে রাতের কোনো এক সময় ডাকাত দল হানা দেয়।

ডাকাতরা ঘরের বাক্স ভেঙে প্রায় ৩ লাখ টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার লুট করে। এসময় আসমা ও তার পুত্রবধূ চিৎকার করলে ডাকাতরা আসমাকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে। পাশাপাশি পুত্রবধূ আরিফাকে ভারী বস্তু দিয়ে আঘাত করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

সকালে ডিউটি শেষে ছেলে সাকিব বাড়িতে ফিরে মা ও স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে আসমার মরদেহ উদ্ধার করে এবং মুমূর্ষু অবস্থায় আরিফাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ডাকাতি ও হত্যার বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে গাজীপুর জেলা পুলিশ সুপার শরিফ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জড়িতদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।

হত্যা গৃহবধূ ডাকাতি

সংশ্লিষ্ট সংবাদ: হত্যা

২৩ এপ্রিল ২০২৬
চোর সন্দেহে  যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
২৩ এপ্রিল ২০২৬
যে বাড়িতে ছিল হাসি-আনন্দ, সেই উঠানেই এখন চারটি কবর
২২ এপ্রিল ২০২৬
নওগাঁয় দুই সন্তানসহ দম্পতি হত্যার ঘটনায় থানায় মামলা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যেসব জেলায় বইছে তাপপ্রবাহ, বৃষ্টির পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  2. ইশরাককে সভাপতি করে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
  3. তিন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস
  4. সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত
  5. গরমে হাঁসফাঁস, তাপপ্রবাহ ও বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
  6. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x