করোনাকালীন অব্যবহৃত ৬০৪ কোটি টাকার হামের টিকা কিনবে সরকার
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, করোনাকালীন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অব্যবহৃত মহামারি তহবিলের ৬০৪ কোটি টাকা হাম-রুবেলাসহ জরুরি টিকা কেনার জন্য পুনর্বিন্যাস করেছি।
আজ বুধবার (৮ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এই তথ্য জানান। এর আগে সকাল ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনর দশম দিন চলছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ৫ এপ্রিল থেকে জরুরি ভিত্তিতে হামের টিকা দেওয়া শুরু করেছি। আওয়ামী লীগ সরকারের ব্যর্থতার কারণে টিকা সমস্যা এবং অন্তর্বর্তী সরকারের অবহেলায় টিকা সমস্যা দেখা দিয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ঢাকা শহরে হামের জন্য হট স্পটের নেই। ১২ এপ্রিল থেকে ঢাকার দুই সিটিতে হামের ভ্যাক্সিন দেওয়া হবে। এছাড়া একই দিন থেকে ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশনেও ভ্যাক্সিন দেওয়া শুরু হবে।

নিজস্ব প্রতিবেদক