ট্রাফিক বিভাগের অভিযানে ১১টি দোকানে ৭৮ হাজার টাকা জরিমানা
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর গুলশান-২, কাকলী ও বনানী এলাকায় অভিযান চালিয়ে ১১টি দোকানে ৭৮ হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দিনব্যাপী গুলশান-২, কাকলী, বনানী, চেয়ারম্যান বাড়ি ও আমতলী রোড এলাকায় ফুটপাত ও সড়কে ১১টি দোকানে অভিযানে চালিয়ে ৭৮ হাজার টাকা জরিমানা করা হয়।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)