মোটরসাইকেল চালকদের পেটানো সেই এএসআইকে পুলিশ লাইনে ক্লোজড
ঝিনাইদহের কালীগঞ্জের আয়েশা ফিলিং স্টেশনে তেল নিতে আসা একাধিক মোটরসাইকেল আরোহীকে মারধরের অভিযোগে সেই এএসআইকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে শহরের আয়েশা ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকরা তেল নিতে গেলে বেপরোয়া আচরণ শুরু করেন এএসআই মামুন। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শহরজুড়ে তুমুল সমালোচনার সৃষ্টি হলে তাকে ঝিনাইদহ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, তাকে (এএসআই মামুন) ইতোমধ্যে ঝিনাইদহ পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা আর কোন মন্তব্য করতে রাজি হননি।

মনজুরুল আহসান, ঝিনাইদহ (সদর-কালীগঞ্জ-কোটচাঁদপুর)