Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আসাদুর রহমান জয়, নওগাঁ
০৮:৫০, ২৬ মার্চ ২০২৬
আপডেট: ০৯:১৬, ২৬ মার্চ ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
০৮:৫০, ২৬ মার্চ ২০২৬
আপডেট: ০৯:১৬, ২৬ মার্চ ২০২৬
আরও খবর
রূপপুর পারমাণবিকে জ্বালানি লোডিং ২৮ এপ্রিল, উৎপাদন শুরু ডিসেম্বরে
হরমুজ প্রণালি থেকে আয় শুরু করেছে ইরান
আজ থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা
খাগড়াছড়িতে ত্রিপুরাদের বৈসু উৎসব
বেরোবিতে ‘শহীদ আবু সাঈদ বইমেলা’ শুরু

নওগাঁয় সপ্তাহব্যাপী বইমেলা শুরু

আসাদুর রহমান জয়, নওগাঁ
০৮:৫০, ২৬ মার্চ ২০২৬
আপডেট: ০৯:১৬, ২৬ মার্চ ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
০৮:৫০, ২৬ মার্চ ২০২৬
আপডেট: ০৯:১৬, ২৬ মার্চ ২০২৬
নওগাঁয় সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। ছবি : এনটিভি

নওগাঁয় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বইমেলা। মেলার প্রথম দিনেই বইপ্রেমী ও দর্শনার্থীদের আগমনে মুখরিত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। গতকাল বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা ৬টায় স্থানীয় সামাজিক সংগঠন ‘একুশে পরিষদ’র উদ্যোগে শহরের ঐতিহ্যবাহী কৃষ্ণধন (কেডি) সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে সন্ধ্যায় ‘শতকণ্ঠে বাংলার গান’ পরিবেশনার মধ্য দিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত দর্শনার্থীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে একুশে পরিষদের সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এবং নওগাঁ সরকারি কলেজের উপাধ্যক্ষ এস এম মোজাফ্ফর হোসেন। এ সময় সংগঠনের উপদেষ্টা ডা. ময়নুল হক দুলদুল, কায়েস উদ্দিন, প্রকৌশলী গুরুদাস দত্ত এবং সাধারণ সম্পাদক এমএম রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, এবারের মেলায় মোট ৫০টি স্টল অংশ নিয়েছে। এর মধ্যে ৩০টি স্টলে স্থান পেয়েছে বিভিন্ন প্রকাশনীর বই। বাকি ২০টি স্টলে রয়েছে খাবার, হ্যান্ডিক্রাফট এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের নানা পণ্য। শিশুদের বিনোদনের জন্য মেলা প্রাঙ্গণে রাখা হয়েছে বিভিন্ন ধরনের রাইডস।

সপ্তাহব্যাপী এই আয়োজনে বই বিক্রির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য থাকছে ভাষার গান, সাধারণ জ্ঞান, গদ্যপাঠ ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা। এছাড়া প্রতিদিন আলোচনা সভা ও নৃত্যানুষ্ঠানের পাশাপাশি বিশিষ্ট গুণীজনদের ‘একুশে পরিষদ পদক’ ও বিশেষ পুরস্কার প্রদান করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

বইমেলা শুরু

সংশ্লিষ্ট সংবাদ: বইমেলা

১০ এপ্রিল ২০২৬
স্থানীয় লেখকদের বই নিয়ে দিনব্যাপী পথ বইমেলা
২২ ফেব্রুয়ারি ২০২৬
২৬ ফেব্রুয়ারি বইমেলার উদ্বোধন ও একুশে পদক দেবেন প্রধানমন্ত্রী
২৭ অক্টোবর ২০২৫
বইমেলা বসছে রাওয়ায়, শুরু ৩০ অক্টোবর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঢাকা মেট্রো এলাকায় কোন রুটে বাসভাড়া কত বাড়ল, দেখুন তালিকা
  2. ঘরের ভেতরে ছেলের, রেললাইনে বাবার মরদেহ
  3. ‘তারেক রহমানের আমন্ত্রণে ২০০৪ সালে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস’
  4. ভাড়া বাসা থেকে শিক্ষা কর্মকর্তার মরদেহ উদ্ধার
  5. চলতি মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে ১ হাজার ৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ
  6. মায়ের সঙ্গে গোসলে নেমে শিশুর মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x