Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:৪৫, ২২ মার্চ ২০২৬
আপডেট: ১৮:৪৯, ২২ মার্চ ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:৪৫, ২২ মার্চ ২০২৬
আপডেট: ১৮:৪৯, ২২ মার্চ ২০২৬
আরও খবর
পাম্পে তেল না পাওয়ায় অধিবেশনে ক্ষোভ সংসদ সদস্যদের
তেলের পাম্পে দাঁড়িয়ে সরবরাহ নিশ্চিত করলেন এমপি
জামায়াতের এমপিকে প্রধান অতিথি ঘোষণা না করায় উত্তেজনা
চরাঞ্চলের উন্নয়নে আধুনিক কৃষি প্রযুক্তির বিকল্প নেই : আনোয়ারুল ইসলাম
বাসযাত্রা নির্বিঘ্ন ও অধিক ভাড়া আদায় বন্ধে টার্মিনাল পরিদর্শনে এমপি

অপরাধ দমনে সমাজকে এগিয়ে আসার আহ্বান জয়নাল আবেদীন ফারুকের

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:৪৫, ২২ মার্চ ২০২৬
আপডেট: ১৮:৪৯, ২২ মার্চ ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:৪৫, ২২ মার্চ ২০২৬
আপডেট: ১৮:৪৯, ২২ মার্চ ২০২৬
নোয়াখালী-২ আসনের এমপি জয়নাল আবেদীন ফারুক আজ রোববার নোয়াখালীর সেনবাগ উপজেলার দিলদার মার্কেট এলাকায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি : বাসস

নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য (এমপি) জয়নাল আবেদীন ফারুক বলেছেন, তাঁর লক্ষ্য দরিদ্র মানুষের কল্যাণ সাধন এবং একটি মাদকমুক্ত ও ‘কিশোর গ্যাং’ মুক্ত সমাজ গঠন।

আজ রোববার (২২ মার্চ) নোয়াখালীর সেনবাগ উপজেলার দিলদার মার্কেট এলাকায় ‘স্কাইরক্স বৃত্তি প্রদান অনুষ্ঠান’ এ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জয়নাল আবেদীন ফারুক।

সংসদ সদস্য জয়নাল আবেদীন ফারুক বলেন, নবম শ্রেণির একটি মেয়ে বখাটেদের ভয়ে স্কুলে যেতে পারে না, পথে তাকে উত্ত্যক্ত করা হয়। সমাজ কেন এর প্রতিরোধ করছে না? কেউ প্রতিবাদ করতে গেলে তাকে অপমান করা হয়, গালিগালাজ করা হয়। রাস্তায় যদি ১০০ মাইল বেগে গাড়ি চলে, তবে কি কেউ নিরাপদ থাকবে?

জয়নাল আবেদীন ফারুক আরও বলেন, সমাজকে আজ মাথা উঁচু করে দাঁড়াতে হবে। আমি আপনাদের পাশে আছি। আপনারা অপরাধীদের ধরিয়ে দিন। তারা যদি আপনাদের অপমান করে, সেই অপমান আমি নিজের মাথায় নিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব।

স্থানীয় সাংবাদিকদের উদ্দেশে বিএনপি দলীয় এই এমপি বলেন, আমার কোনো লোভ নেই; আপনারা আমাকে ছয়বার এমপি নির্বাচিত করেছেন। সাম্প্রতিক নির্বাচনে বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে যারা নিজেদের গাড়িতে নিজেরাই ঢিল ছুড়ে নির্বাচনকে বিভ্রান্ত করতে চেয়েছে, আমি তাদের ধিক্কার জানাই। এমনকি কিছু রিপোর্টার অর্থের বিনিময়ে মিথ্যা সংবাদ পরিবেশন করেছে, যাতে নির্বাচন নিয়ে একটি ইস্যু তৈরি করা যায়।

জয়নাল আবেদীন ফারুক বলেন, দিলদার মার্কেটের সামনে গাড়িতে গুলির ঘটনার কথা বলা হলে আমি নিজেই সেখানে উপস্থিত হই। যাচাই করে দেখি, আসলে কোনো গুলির ঘটনা ঘটেনি। ভবিষ্যতে যেন এ ধরনের অসৎ সাংবাদিকতার জন্ম না হয়, সে ব্যবস্থা নিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ।

মাস্টার মোকছেদুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এবং সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউইসিএ ইনকের সহযোগিতায় ‘স্কাইরক্স বৃত্তি ২০২৫’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আয়োজন কমিটির আহ্বায়ক আবু নাছের টিপুর সভাপতিত্বে ৫ম ও ৮ম শ্রেণির পরীক্ষায় অংশগ্রহণকারী ১ হাজার ২০০ শিক্ষার্থীর মধ্যে ৬০ জন শিক্ষার্থীর মাঝে মোট ১ লাখ ৭২ হাজার টাকা, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

জয়নাল আবেদীন ফারুক সংসদ সদস্য

সংশ্লিষ্ট সংবাদ: জয়নাল আবেদীন ফারুক

০৭ মে ২০২৩
আ.লীগের কৌশল এখন কাজ করে না : জয়নাল আবদীন ফারুক
সর্বাধিক পঠিত
  1. সাবেক ডিআইজি আবদুল জলিল মন্ডল গ্রেপ্তার
  2. অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড
  3. টানা পাঁচ দিন বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে
  4. গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ হুমকির মুখে পড়বে
  5. ‘টপসয়েল’ কেটে ইট তৈরি, ৭ ইটভাটাকে ১৯ লাখ টাকা জরিমানা
  6. সংসদে স্বামী ইলিয়াস আলীর খোঁজ চাইলেন তাহসিনা রুশদীর লুনা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x