Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:০০, ১২ মার্চ ২০২৬
আপডেট: ০৪:০০, ১২ মার্চ ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:০০, ১২ মার্চ ২০২৬
আপডেট: ০৪:০০, ১২ মার্চ ২০২৬
আরও খবর
‘সংসদ হবে ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু’
হাদি হত্যা মামলার আসামিদের ফেরাতে কনস্যুলার অ্যাক্সেস চেয়েছে ঢাকা
শিগগিরই চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা : শামা ওবায়েদ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তির বিষয়গুলো পর্যালোচনা করছি : বাণিজ্যমন্ত্রী
পররাষ্ট্রনীতি হবে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে : প্রতিমন্ত্রী

ঢাকা-জাকার্তা দ্রুত বাণিজ্য চুক্তি সম্পন্নের ব্যাপারে গুরুত্বারোপ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:০০, ১২ মার্চ ২০২৬
আপডেট: ০৪:০০, ১২ মার্চ ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:০০, ১২ মার্চ ২০২৬
আপডেট: ০৪:০০, ১২ মার্চ ২০২৬
ঢাকায় বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টোয়াতি সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি : পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও ইন্দোনেশিয়া একটি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) নিয়ে আলোচনার অগ্রগতি পর্যালোচনা করেছে এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে  দ্রুততম সময়ের মধ্যে চুক্তিটি সম্পাদনের গুরুত্বের ওপর জোর দিয়েছে।

বুধবার (১১ মার্চ) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টোয়াতি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে বিষয়টি উঠে আসে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং সদ্য নির্বাচিত বাংলাদেশের সরকারের প্রতি ইন্দোনেশিয়া সরকারের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

উভয় পক্ষ উল্লেখ করেন, আগামী বছর দুই দেশ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫ বছর পূর্তি উদযাপন করবে, যা দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।

বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, সংযোগ (কানেক্টিভিটি) এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়েও আলোচনা হয়।

এ সময় প্রতিমন্ত্রী দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোট এসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়া ন্যাশনের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য বাংলাদেশের প্রস্তাবে ইন্দোনেশিয়ার সমর্থন কামনা করেন। একই সঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশের পক্ষে ইন্দোনেশিয়ার অব্যাহত সমর্থন প্রত্যাশা করেন তিনি। এর মধ্যে রয়েছে ২০২৬-২৭ মেয়াদের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য ঢাকার প্রার্থিতা।

উভয় পক্ষ দুই দেশের পারস্পরিক স্বার্থে বাংলাদেশ-ইন্দোনেশিয়া সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাণিজ্য চুক্তি

সংশ্লিষ্ট সংবাদ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০ ফেব্রুয়ারি ২০২৬
পররাষ্ট্রনীতি হবে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে : প্রতিমন্ত্রী
১৫ নভেম্বর ২০২৪
ঢাকা আসছেন যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী
৩১ মে ২০২৩
বিদেশি শক্তি আওয়ামী লীগ সরকারকে সরাতে পারবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. টানা পাঁচদিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  2. শাহজালাল বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকার ও ইলেকট্রনিক্স ডিভাইসহ আটক ১
  3. জয়পুরহাটে ছেলের লাঠির আঘাতে বাবা খুন
  4. শ্রীপুরে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল খণ্ডিত মরদেহ
  5. মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য রোববার নেওয়া হবে সিঙ্গাপুরে
  6. ইউনিয়ন পরিষদের সেবা নিয়ে কেউ যেন হয়রানির শিকার না হয় : হাসনাত আব্দুল্লাহ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x