Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৯:৩৫, ০৭ মার্চ ২০২৬
আপডেট: ১৯:৪০, ০৭ মার্চ ২০২৬
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৯:৩৫, ০৭ মার্চ ২০২৬
আপডেট: ১৯:৪০, ০৭ মার্চ ২০২৬
আরও খবর
‘অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে কোরবানির পশুর চামড়া’
কৃষি অর্থনীতি শক্তিশালী করতে সরকার কাজ করছে : কৃষিমন্ত্রী
শ্রমিক সংকটে পড়া কৃষকের ধান কেটে দিলেন সংসদ সদস্য
সংকটে ভারত, দিল্লিতে ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালু
২১ শিক্ষার্থীর ফরম পূরণে অনিয়ম, এসএসসির প্রশ্নপত্র সংকট

দেশে তেলের কোনো সংকট নেই, এক মাসের মজুদ রয়েছে : কৃষিমন্ত্রী

মাহফুজ নান্টু, কুমিল্লা
১৯:৩৫, ০৭ মার্চ ২০২৬
আপডেট: ১৯:৪০, ০৭ মার্চ ২০২৬
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৯:৩৫, ০৭ মার্চ ২০২৬
আপডেট: ১৯:৪০, ০৭ মার্চ ২০২৬
নবনির্বাচিত ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন। ছবি : এনটিভি

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহে কিছুটা চাপ তৈরি হয়েছে। তবে বাংলাদেশে এ মুহূর্তে তেলের কোনো সংকট নেই। আগামী এক মাসের চাহিদা মেটানোর মতো তেলের মজুদ দেশে রয়েছে এবং পরবর্তী চালানবাহী জাহাজও ইতোমধ্যে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাই তেলের সরবরাহ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

আজ শনিবার (৭ মার্চ) কুমিল্লা স্টেডিয়াম জিমনেসিয়ামে বাংলাদেশ দোকান মালিক সমিতি কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা, ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

ব্যবসায়ীদের উদ্দেশে কৃষি মন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুতের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং অপচয় রোধে সচেতন হতে হবে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মার্কেটগুলোতে অতিরিক্ত আলোকসজ্জা না করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, বিশ্ব এখন একটি কঠিন সময় অতিক্রম করছে। তাই বিদ্যুতের অপচয় কমিয়ে সবাইকে হিসাব করে চলতে হবে।

মন্ত্রী আমিন উর রশীদ জানান, প্রধানমন্ত্রী তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন। এমন কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, যেগুলোর সঙ্গে দেশের প্রতিটি মানুষের জীবন-জীবিকা সরাসরি সম্পর্কিত। এই দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন, যাতে দায়িত্ব সঠিকভাবে পালন করে কুমিল্লার মানুষের মুখ উজ্জ্বল করতে পারেন।

কুমিল্লা দোকান মালিক সমিতির সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া এবং কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ জামাল খন্দকার। সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল আলম ভূঁইয়া মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে কুমিল্লার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

আলোচনা সভা শেষে বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি হেলাল উদ্দিন কুমিল্লা জেলার নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন।

কৃষিমন্ত্রী সংকট তেল মজুদ হাজী আমিন উর রশীদ ইয়াছিন
২৬ এপ্রিল ২০২২
স্বাধীনতাবিরোধী শক্তি দেশকে দুর্বল করার ষড়যন্ত্রে লিপ্ত : কৃষিমন্ত্রী
১১ এপ্রিল ২০২২
দেশে দুর্ভিক্ষ নেই, বাজার দর কিছুটা বেশি : কৃষিমন্ত্রী
৩০ জানুয়ারি ২০২২
যেকোনো মূল্যে চালের উৎপাদন বাড়াতে হবে : কৃষিমন্ত্রী
২৮ অক্টোবর ২০২১
‘দেশের কোনো মানুষ না খেয়ে নেই, এখন চ্যালেঞ্জ পুষ্টিজাতীয় খাবার নিশ্চিত করা’
২৭ অক্টোবর ২০২১
কৃষিখাতে এডিবির অর্থায়নে ৫ কোটি ডলারের প্রকল্প চূড়ান্ত পর্যায়ে
০১ অক্টোবর ২০২১
দেশে আর মঙ্গা ফিরে আসবে না : কৃষিমন্ত্রী
১৮ সেপ্টেম্বর ২০২১
বাংলাদেশে কোনো নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকার হবে না : কৃষিমন্ত্রী
১২ সেপ্টেম্বর ২০২১
লবণাক্ত এক ফসলি জমিতে এখন তিন ফসল হচ্ছে : কৃষিমন্ত্রী
০২ এপ্রিল ২০২১
কৃষিপণ্যের প্রক্রিয়াজাতে বিনিয়োগের আহ্বান কৃষিমন্ত্রীর
০১ এপ্রিল ২০২১
হাওরে বোরো ধান কাটার উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী
  •  
সর্বাধিক পঠিত
  1. বিদ্যুৎচালিত গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
  2. হজ পালনে গিয়ে আরও তিন বাংলাদেশির মৃত্যু
  3. যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
  4. তিনবিঘা করিডোর সীমান্তে বিএসএফের ফের খুঁটি বসানোর চেষ্টা, বিজিবির প্রতিবাদ
  5. মানিকগঞ্জে বিএনপির তিন নেতা-কর্মী বহিষ্কার
  6. নয় অঞ্চলে কালবৈশাখীর আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x