নাটোরে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর
নাটোরের নলডাঙ্গায় স্থানীয় বিএনপির কার্যালয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ছবি : এনটিভি
নাটোরের নলডাঙ্গায় স্থানীয় বিএনপির একটি কার্যালয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দুর্বৃত্তরা উপজেলার ব্রক্ষপুর ইউনিয়নের ছাতারভাগ বাজারে বিএনপির কার্যালয়ে ভাঙচুর করে।
স্থানীয় যুবদলনেতা রাকিব হোসেন জানান, সোমবার সন্ধ্যায় একদল দুর্বৃত্ত ছাতারভাগ বাজারে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অতর্কিতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে চলে যায়। ইফতারের সময় হওয়ায় কার্যালয়টিতে কেউ ছিল না।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানিয়েছেন, তারা ঘটনাটি শুনেছেন। রাতে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

হালিম খান, নাটোর