Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:০৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৯:১১, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:০৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৯:১১, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
১০-১২ ঘণ্টা লোডশেডিং, পরীক্ষার্থীরা হায় হায় করছে : সালাহউদ্দিন আইয়ুবী
জ্বালানি তেলের দাম বাড়ায় ফেসবুকে ক্ষোভ জামায়াত আমিরের
সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই : জামায়াত আমির
জামায়াত আমিরকে পেয়ে যা বললেন বাইকাররা
শহীদ পরিবারের সদস্যসহ এনসিপিকে জামায়াতের আসন উপহার, মনোনয়ন পাচ্ছেন যারা

রমজানের পবিত্রতা বজায় রাখার আহ্বান জামায়াত আমিরের

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:০৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৯:১১, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:০৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৯:১১, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ শফিকুর রহমান পবিত্র রমজান মাসের পবিত্রতা বজায় রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানিয়েছেন।

ডা. শফিকুর রহমান বিবৃতিতে বলেন, মাহে রমাদান রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আমাদের মাঝে সমাগত। এ মাসের শেষ ১০ দিনের মধ্যে রয়েছে পবিত্র লাইলাতুল কদর নামে একটি বরকতময় মহিমান্বিত রাত, যা হাজার মাসের চেয়েও উত্তম। রমাদান মাস তাকওয়া, সহনশীলতা চর্চা ও পরস্পরের প্রতি সহানুভূতি প্রদর্শনের মাস।

জামায়াত আমির বলেন, গত ১২ ফেব্রুয়ারি দেশে ফ্যাসিবাদমুক্ত পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ সাড়ে ১৫ বছরের জগদ্দল পাথরের ন্যায় চেপে বসা জুলুম-নির্যাতনের অবসান ঘটিয়ে জাতি গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। এমতাবস্থায় দেশের নাগরিকগণ মৌলিক মানবাধিকারসহ সব ন্যায়সঙ্গত অধিকার পুনরুদ্ধারের প্রত্যাশা করছে।

ডা. শফিকুর রহমান বলেন, অপরদিকে পতিত স্বৈরাচারের দোসররা এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এসব চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। শান্তি, স্বস্তি ও মানবিক মূল্যবোধসম্পন্ন বাংলাদেশ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের ন্যায়সঙ্গত আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

শফিকুর রহমান বলেন, পবিত্র রমাদান উপলক্ষে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের বিষয়ে নতুন সরকারকে বিশেষ নজর দিতে হবে।

জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদের দোসর অসাধু ব্যবসায়ীরা এখনও সমাজের বিভিন্ন স্তরে সক্রিয় রয়েছে। তারা যেন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও ইফতার সামগ্রীর মূল্যবৃদ্ধি করতে না পারে, সে লক্ষ্যে বর্তমান সরকারকে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অসাধু ব্যবসায়ীদের সব ধরনের সিন্ডিকেট ভেঙে দিয়ে সুষ্ঠু, স্বচ্ছ ও পরিকল্পিত বাজারব্যবস্থা গড়ে তুলতে হবে। দরিদ্র ও নিম্নআয়ের মানুষ যেন স্বস্তির সঙ্গে মাহে রমাদানের সিয়াম পালন করতে পারে, সে বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে ভর্তুকির মাধ্যমে চাল, ডাল, তেল, মাছ, গোশত, শাকসবজি, চিনি, খেজুর, ছোলা, মুড়িসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে।

দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ এবং সব প্রকার অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য ডা. শফিকুর রহমান সরকারের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের শিক্ষার আলোকে সমাজ পুনর্গঠনের লক্ষ্যে পবিত্র রমজানকে আত্মশুদ্ধি ও প্রশিক্ষণের মাস হিসেবে গ্রহণ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান জামায়াত আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী রমজান
১৩ এপ্রিল ২০২৬
নববর্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির
১৩ এপ্রিল ২০২৬
আন্দোলন শুরু হয়ে গেছে : জামায়াত আমির
১৩ এপ্রিল ২০২৬
সংসদে ফ্যাসিবাদের কালো ছায়া ফিরে এসেছে : জামায়াত আমির
১২ এপ্রিল ২০২৬
জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বিএনপি : জামায়াত আমির
১১ এপ্রিল ২০২৬
জনগণের দাবি আদায়ে কোনো আপস করবো না : জামায়াত আমির
১০ এপ্রিল ২০২৬
উপরে হাত তুলবো না নিচে নামাবো বুঝতে পারি নাই : সংসদে বিরোধী দলনেতা
০৯ এপ্রিল ২০২৬
জিয়াউর রহমান জনগণের ভালোবাসার প্রেসিডেন্ট ছিলেন : জামায়াত আমির
০৫ এপ্রিল ২০২৬
সংসদে ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনা চান বিরোধীদলীয় নেতা
০৫ এপ্রিল ২০২৬
আমরা চাই না দেশে আবার ফ্যাসিবাদ কায়েম হোক : বিরোধীদলীয় নেতা
৩১ মার্চ ২০২৬
স্বাধীনতার পূর্ণ আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি : ডা. শফিকুর রহমান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নিশাত হত্যার রহস্য উন্মোচন
  2. খুলনায় ৬টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
  3. মোটরসাইকেলের প্লাগ পরিষ্কার করতে গিয়ে দগ্ধ পাম্প কর্মকর্তার মৃত্যু
  4. বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যে তথ্য দিল আবহাওয়া অফিস
  5. একদিনে দেশে এলো ৩৪ প্রবাসীর মরদেহ
  6. জ্বালানি তেলের দাম বাড়ায় ফেসবুকে ক্ষোভ জামায়াত আমিরের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x