বিএনপির দুই নেতার পদ স্থগিত
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) সংসদীয় আসনে ভোটারদের হুমকি ও মারধরের অভিযোগে বিএনপির দুই নেতার দলীয় পদ স্থগিত করা হয়েছে।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানানো হয়।
পদ স্থগিত হওয়া নেতারা হলেন—বেলকুচি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মণ্ডল ও জাতীয়তাবাদী সাইবার দলের বেলকুচি পৌর শাখার সাংগঠনিক সম্পাদক শিহাব মণ্ডল।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ বলেন, জাতীয় নির্বাচনের পর দলীয় শৃঙ্খলা ভেঙে ভোটারদের হুমকি দেওয়া এবং অস্ত্র নিয়ে মারামারি করার অভিযোগে এই দুই নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। এই অপরাধের কারণেই তাদের সব পদ স্থগিত করা হয়েছে।
জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ