ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
পূর্বাভাসে বলা হয়, আকাশ পরিষ্কার থাকতে পারে। আবহাওয়া থাকতে পারে শুষ্ক। উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ০৫-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছেন ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৭৮ শতাংশ।
গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক ৭০ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৪০ সেলসিয়াস।

এনটিভি অনলাইন ডেস্ক