Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৬:০০, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৬:০৫, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৬:০০, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৬:০৫, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি আব্দুর রহমান সানী
গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
প্রাথমিক শিক্ষা উন্নয়নে ৫ প্রকল্প চলমান : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী
সংসদে দর্শক গ্যালারিতে অধ্যাপক ইউনূস, জুবাইদা ও জায়মা রহমান
খালেদা জিয়া-জুলাই যোদ্ধাদের নিয়ে শোক প্রস্তাব, দোয়া

দিনাজপুর-৪ আসনে জামানত হারালেন হাতপাখা-লাঙ্গলের প্রার্থী

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৬:০০, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৬:০৫, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৬:০০, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৬:০৫, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
ইসলামী আন্দোলনের প্রার্থী আনোয়ার হোসাইন ও জাতীয় পার্টির প্রার্থী নুরুল আমিন শাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (খানসামা–চিরিরবন্দর) আসনে বেসরকারিভাবে বিপুল ভোটে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. আখতারুজ্জামান মিয়া। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাতে ঘোষিত ফলাফল অনুযায়ী, তিনি ‘ধানের শীষ’ প্রতীকে জয়ী হন। তবে এই আসনে প্রতিদ্বন্দ্বী অন্য দুই প্রার্থীর প্রাপ্ত ভোট সংখ্যা অত্যন্ত কম হওয়ায় তারা জামানত হারিয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দিনাজপুর-৪ আসনে মোট ভোটার ৪ লাখ ২১ হাজার ২৭৮ জন। এর মধ্যে ৩ লাখ ৬ হাজার ৯৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। 

বেসরকারি ফলাফলে দেখা যায়, বিজয়ী প্রার্থী মো. আখতারুজ্জামান মিয়া পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৭১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আফতাব উদ্দিন মোল্লা ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৫৬ ভোট। বিএনপির এই পুরোনো দুর্গে এবার জামায়াতের সঙ্গে বেশ শক্ত লড়াই হলেও শেষ পর্যন্ত ৩৭ হাজার ৬৬১ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন আখতারুজ্জামান মিয়া।

নির্বাচনি বিধি অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট কাস্ট হওয়া ভোটের অন্তত আট ভাগের এক ভাগ (১/৮ অংশ) ভোট পেতে হয়। দিনাজপুর-৪ আসনের কাস্টিং ভোট অনুযায়ী জামানত টেকানোর জন্য ন্যূনতম ৩৮ হাজার ৩৭৪টি ভোটের প্রয়োজন ছিল। কিন্তু বাকি দুই প্রার্থী সেই লক্ষ্যমাত্রা স্পর্শ করতে পারেননি।

জামানত হারানো প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আনোয়ার হোসাইন ‘হাতপাখা’ প্রতীকে পেয়েছেন মাত্র ১ হাজার ৬৯৯ ভোট। অন্যদিকে, জাতীয় পার্টির প্রার্থী মো. নুরুল আমিন শাহ ‘লাঙ্গল’ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৫২ ভোট। প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় এই দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
১৫ ফেব্রুয়ারি ২০২৬
আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত : ইসি আনোয়ারুল
১৪ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচন স্বচ্ছ, অবাধ ও গ্রহণযোগ্য হয়েছে : কমনওয়েলথ পর্যবেক্ষক দল
১৪ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবি হারুনুর রশিদের
১৪ ফেব্রুয়ারি ২০২৬
৩০টি আসনে ভোট পুনঃগণনা ও শপথ স্থগিত রাখার আহ্বান জামায়াতের
১৪ ফেব্রুয়ারি ২০২৬
নেত্রকোনায় অনিয়মের অভিযোগে ভোট পুনর্গণনার দাবি
১৪ ফেব্রুয়ারি ২০২৬
জামানত হারালেন জামালপুরের ২৪ প্রার্থী
১৪ ফেব্রুয়ারি ২০২৬
গাইবান্ধার পাঁচ আসনে ২৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
১৪ ফেব্রুয়ারি ২০২৬
এক গ্রাম থেকেই তিন এমপি
১৪ ফেব্রুয়ারি ২০২৬
গণভোটের ফলের গেজেট প্রকাশ
১৪ ফেব্রুয়ারি ২০২৬
নওগাঁয় সাবেক প্রতিমন্ত্রী-এমপিসহ জামানত হারাচ্ছেন ২০ প্রার্থী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
  2. ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
  3. বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  4. ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন
  5. রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে সংসদে আলোচনা
  6. শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিবুল মারা গেছেন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x