‘নারী হিসেবে নিরাপদভাবে যেন রাস্তাঘাটে চলাফেরা করতে পারি’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। উৎসবমুখর পরিবেশে নানা বয়সী মানুষ ভোটাধিকার প্রয়োগ করছেন।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মাতুয়াইল আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন অনার্স প্রথম বর্ষে পড়ুয়া শিক্ষার্থী নুরুন্নাহার।
প্রথমবারের মতো ভোটার হওয়া এই শিক্ষার্থী বলেন, জীবনের প্রথম ভোট সুষ্ঠুভাবে দিতে পেরে আমি আনন্দিত। ২৪-এর জুলাই আন্দোলনের জন্য এরকম একটি সুষ্ঠু নির্বাচন পেয়েছি। নতুন সরকার যেই আসুক আমার চাওয়া, আমরা যেন একজন নারী হিসেবে নিরাপদভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারি। আগামীর সরকার যেন ঢাকা-৫ আসনের সন্ত্রাস-চাঁদাবাজ বন্ধ করতে পারে এটাই প্রত্যাশা।

নিজস্ব প্রতিবেদক