Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আকতার ফারুক শাহিন, বরিশাল
১২:২০, ১২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১২:২৪, ১২ ফেব্রুয়ারি ২০২৬
আকতার ফারুক শাহিন, বরিশাল
১২:২০, ১২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১২:২৪, ১২ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি আব্দুর রহমান সানী
গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
প্রাথমিক শিক্ষা উন্নয়নে ৫ প্রকল্প চলমান : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী
সংসদে দর্শক গ্যালারিতে অধ্যাপক ইউনূস, জুবাইদা ও জায়মা রহমান
খালেদা জিয়া-জুলাই যোদ্ধাদের নিয়ে শোক প্রস্তাব, দোয়া

বরিশাল জেলায় তিন ঘণ্টায় ভোট পড়েছে ১৫-২০ শতাংশ

আকতার ফারুক শাহিন, বরিশাল
১২:২০, ১২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১২:২৪, ১২ ফেব্রুয়ারি ২০২৬
আকতার ফারুক শাহিন, বরিশাল
১২:২০, ১২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১২:২৪, ১২ ফেব্রুয়ারি ২০২৬

সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে দশটা পর্যন্ত বরিশালের ছয়টি সংসদীয় আসনে গড়ে ১৫ থেকে ২০ শতাংশ ভোট গ্রহণ হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ খাইরুল আলম সুমন। তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

এদিকে বরিশাল-৫ আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও অধিকাংশ কেন্দ্রে এজেন্ট পাওয়া গেছে শুধু ধানের শীষ ও হাতপাখা প্রতীকের প্রার্থীদের। অন্য কোনো প্রার্থীর এজেন্ট দেখা যায়নি।

সকাল ৮টায় বরিশাল নগরীর রূপাতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম। একই সময়ে নগরীর বগুড়া রোড এসসিজিএম স্কুল কেন্দ্রে ভোট দেন বাসদ প্রার্থী ডা. মনিষা চক্রবর্তী।

নগরীর প্রাণকেন্দ্র সদর রোডের অশ্বিনী কুমার হল কেন্দ্র পরিদর্শনে এসে বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, কোথাও কোনো অঘটন ঘটার সুযোগ নেই। কোনো সংবাদ পেলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যাচ্ছে। স্বস্তির পরিবেশ রক্ষা করতে তফসিল ঘোষণার পর থেকেই পুলিশ কাজ করছে।

সকাল সাড়ে সাতটার দিকে বরিশাল সিটি করপোরেশন এলাকার চৈতন্য স্কুল ভোটকেন্দ্রে সরেজমিনে নারী ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেলেও কোনো লাইন বা ভিড় ছিল না। কেন্দ্রে আসা অনেকেই ভোট দিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে কিছু ভোটার উৎসবমুখর পরিবেশ না পাওয়ার কথা জানিয়েছেন।

অন্যদিকে সকাল ৯টার দিকে বরিশাল সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে দেখা যায় শুনশান নিরব পরিবেশ। প্রায় ২ হাজার ৭৩৬ ভোটারের এই কেন্দ্রে সকাল দুই ঘণ্টায় প্রায় ২০০টি ভোট পড়ে। প্রিজাইডিং কর্মকর্তা রেদওয়ান জানান, নারী ও পুরুষ ভোটারের উপস্থিতি প্রায় সমান। সামগ্রিকভাবে সকাল পর্যন্ত বরিশালের কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলতে দেখা গেছে।

সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

সংশ্লিষ্ট সংবাদ: সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬

২৬ ফেব্রুয়ারি ২০২৬
গণভোটের ফলাফল সংশোধন, ভোট কমল প্রায় ১১ লাখ
২৪ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ
২৩ ফেব্রুয়ারি ২০২৬
কে হতে পারেন নতুন সংসদের স্পিকার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ব্রাহ্মণবাড়িয়ায় টেঁটা-বল্লম নিয়ে দুপক্ষের সংঘর্ষ
  2. ঈদে বৃষ্টির পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. মোংলায় দুই তেল ব্যবসায়ীকে জরিমানা
  4. নিখোঁজের ৩ দিন পর ইটভাটা থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার
  5. সৌদিতে নিহত প্রবাসী বাচ্চুর পরিবারকে ৩ লাখ টাকা অনুদান
  6. সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হক আর নেই

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x