১৬ বছর পর ভোট দিতে এসেছেন শতবর্ষী ওহাব মুন্সি
শতবর্ষী বৃদ্ধ ওহাব মুন্সি রাজধানীর একটি ভোটকেন্দ্রে ভোট দিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ১৬ বছর পরে ভোট দিতে এসেছি। অনেক ভালো লেগেছে।
রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৪ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত ডেমরা এলাকার ধার্মিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শতবর্ষী বৃদ্ধ ওহাব মুন্সি ভোট দেন। এই কেন্দ্রে মোট ২৪৩৩ জন ভোটার রয়েছেন।
সকাল থেকে এই কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

নিজস্ব প্রতিবেদক