পিরোজপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে র্যাব-৮
পিরোজপুরে নির্বাচনি নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন র্যাব ৮-এর সদস্যরা। ছবি : এনটিভি
পিরোজপুর জেলার তিনটি আসনে ৪১৮ ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন র্যাব ৮-এর সদস্যরা। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জেলার বিভিন্ন আসনে র্যাব ৮-এর সদস্যরা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
র্যাব-০৮ এর পক্ষ থেকে জানানো হয়, জেলার তিনটি আসনে প্রত্যেক কেন্দ্রে পেট্রল টিম আছে। এরমধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে প্রতিরোধমূলক কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। জেলায় ৬৫ র্যাব সদস্য মোতায়েন রয়েছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তিনটি আসনেই কাজ করে যাচ্ছে র্যাব-৮।
র্যাব ৮-এর কোম্পানি কমান্ডার কামরুজ্জামান বলেন, আজ আমরা রোবস্ট পেট্রলিং ও মোবাইল পেট্রলিংয়ের মাধ্যমে ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেছি। আমাদের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ভালো।

রশিদ আল মুনান, পিরোজপুর