জমিয়তে উলামায়ে ইসলাম নির্বাচনি ইশতেহার দেবে রোববার
জমিয়তে উলামায়ে ইসলামের লোগো
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আগামীকাল রোববার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করবে। দলটি আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল রোববার দুপুর ১২টায় রাজধানীর পুরানা পল্টনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলের ইশতেহার ঘোষণা করা হবে। ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
ইশতেহারে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্র পরিচালনা, গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দলের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)