Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
কে এম সবুজ, ঝালকাঠি
১৭:২০, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৬:০২, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
কে এম সবুজ, ঝালকাঠি
১৭:২০, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৬:০২, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
ব্যাংককে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন জামায়াত আমির
জামায়াতের মেয়রসহ কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা
জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান সঙ্গে জামায়াত আমিরের বৈঠক
বরকতউল্লা বুলুর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের
সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক প্রকাশ

ভোট কেড়ে নিতে এলে হাত মুচড়ে দিবেন : ডা. শফিকুর রহমান

কে এম সবুজ, ঝালকাঠি
১৭:২০, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৬:০২, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
কে এম সবুজ, ঝালকাঠি
১৭:২০, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৬:০২, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : এনটিভি

‘কেউ যদি আপনাদের ভোট কেড়ে নিতে চায়, তার হাত মুচড়ে দিবেন’ বলে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির এ নির্দেশনা দেন।

জামায়াতে ইসলামীর আমির বলেন, এ ঘটনায় যদি কেউ মামলা করতে আসে, বলবেন শফিকুর রহমানের নামেই মামলা করুন। এই দেশ শিগগিরই তরুণদের হাতে তুলে দেওয়া হবে বলেও জানান তিনি।

জামায়াতের আমির বলেন, আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে মা-বোনদের ইজ্জতের কোনো গ্যারান্টি নেই। আমরা ওই বাংলাদেশ চাই না, যেখানে সন্ত্রাসীরা মা বোনদের দিকে চোখ তুলে তাকাবে আর মন্দ কথা বলবে। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে ঘরে-বাইরে, কর্মক্ষেত্রে ও শিক্ষাপ্রতিষ্ঠানে মা-বোনেরা নিরাপদে চলাফেরা ও বসবাস করতে পারবেন।

জামায়াতে ইসলামীর আমির বলেন, এবারের নির্বাচন আগের যেকোনো নির্বাচনের চেয়ে চ্যালেঞ্জিং। কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে দেওয়া হবে না। তাই ঘরে বসে থাকলে হবে না। ভোটকেন্দ্রে পাহারা দিতে হবে। মা-বোনদের ভোটকেন্দ্রে আসার জন্য বলতে হবে। তারা যাতে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। জামায়াত ক্ষমতায় এলে ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হবে। অন্যায়ের পথ বন্ধ হবে, ন্যায়ের পথ চালু হবে। এই দেশে চাঁদাবাজি চলবে না, দখল বাণিজ্য চলবে না, দুর্নীতি চলবে না। দুর্নীতির পাতা ধরে টানব না, মূল শিকড় ধরে টান দেব। এ ব্যাপারে কারো সঙ্গে কোনো আপস করা হবে না। বাংলাদেশ থেকে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই টাকা আমাদের দেশের মানুষের। এই টাকা ফেরত আনা হবে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, যুবকরা জুলাই আন্দোলনে না নামলে ২০৪১ সাল পর্যন্ত দেশ থেকে ফ্যাসিবাদ বিতাড়ন করা সম্ভব হতো না। তাই আগামীতেও যুবসমাজকে জেগে উঠতে হবে। এই আন্দোলন ও লড়াই তাদের নিয়েই এগিয়ে নেওয়া হবে। খুব শিগগিরই এই যুবকদের হাতেই দেশের দায়িত্ব তুলে দিতে চাই।

শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের আশ্বাস দিয়ে জামায়াতের আমির বলেন, ঝালকাঠিবাসী আপনারা গর্বিত। আপনাদের এলাকায় একজন ওসমান হাদি জন্মেছিল। হাদির চিন্তা ধারা ছিল ইনসাফ ও বৈষম্যবিরোধী রাষ্ট্র প্রতিষ্ঠার। তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। আমরা ক্ষমতায় গেলে হাদি হত্যার বিচার করব। তার চিন্তা ধারা অনুযায়ী আমরা এগিয়ে যাব।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, ঝালকাঠি-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম, ঝালকাঠি-১ আসনের প্রার্থী ড. ফয়জুল হক, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান এবং এবি শ্রমিক পার্টির যুগ্ম সমন্বয়ক শেখ জামাল হোসেন, এনসিপির উপপ্রধান সংগঠক ডা. মাহামুদা আলম মিতু।

জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন। জামায়াতে ইসলামীর এই নির্বাচনি জনসভায় বিপুল নেতাকর্মী অংশ নেন। পরে জামায়াত আমিরের হাতে ঝালকাঠির ঐতিহ্যবাহী শীতলপাটি তুলে দেন দুই কারিগর। তাদের জড়িয়ে ধরে কুশল বিনিময় করেন তিনি। এ সময় উপহার পাওয়া শীতল পাটিতে শুয়ে কিছুক্ষণ বিশ্রাম নেন তিনি।

বক্তব্য শেষে জামায়াত আমির ঝালকাঠি-১ আসনে জামায়াতের প্রার্থী ড. ফয়জুল হক ও ঝালকাঠি-২ আসনের জামায়াতের প্রার্থী শেখ নেয়ামুল করিমের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

ডা. শফিকুর রহমান জামায়াত আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬
২১ মার্চ ২০২৬
কূটনীতিকদের সঙ্গে জামায়াত আমিরের ঈদের শুভেচ্ছা বিনিময়
২১ মার্চ ২০২৬
রাষ্ট্রদূতদের সঙ্গে বিরোধী দলীয় নেতার ঈদের শুভেচ্ছা বিনিময়
২০ মার্চ ২০২৬
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান
২০ মার্চ ২০২৬
ঈদযাত্রায় মানুষের ওপর চরম জুলুম করা হচ্ছে : শফিকুর রহমান
১৯ মার্চ ২০২৬
ঈদে সরকারি বাসভবনে শুভেচ্ছা বিনিময় করবেন জামায়াত আমির
১৫ মার্চ ২০২৬
জুলাই সনদ ও সংবিধান সংস্কারের সমাধান সংসদেই করতে হবে : জামায়াত আমির
১২ মার্চ ২০২৬
রাষ্ট্রপতিকে আমরা দফায় দফায় প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির
১১ মার্চ ২০২৬
বিরোধী দল যতটুকু পাবে, ততটুকু চাই : ডা. শফিকুর রহমান
০৩ মার্চ ২০২৬
জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
২৭ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে আমাদের হক কেড়ে নেওয়া হয়েছে : জামায়াত আমির
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুই দল গ্রামবাসীর সংঘর্ষ থামাতে গিয়ে আহত সংসদ সদস্য
  2. অনলাইন জুয়ার এজেন্ট ফিলসন গ্রেপ্তার
  3. মানিকগঞ্জে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
  4. এমপিও বহাল রাখতে অনিয়মের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
  5. ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  6. হকারদের জন্য নির্ধারিত সেই জায়গাগুলো গাড়ি-মোটরসাইকেলের দখলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x