Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
মারুফ আহমেদ, কিশোরগঞ্জ
০৬:০০, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৬:০০, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
মারুফ আহমেদ, কিশোরগঞ্জ
০৬:০০, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৬:০০, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
কিশোরগঞ্জে ৯ হাজার হেক্টর জমির ধান তলিয়ে গেছে
রাস্তার ধারে জন্ম নেওয়া শিশুর পাশে উপজেলা প্রশাসন
কিশোরগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি, বোরো ধানের ব্যাপক ক্ষতি
এসএসসি পরীক্ষার চতুর্থ দিনে ৪৯ জন বহিষ্কার
সম্পত্তি নিয়ে বিরোধে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

কিশোরগঞ্জে যুবদলের ২৬ ও স্বেচ্ছাসেবক দলের ১০ নেতা বহিষ্কার

মারুফ আহমেদ, কিশোরগঞ্জ
০৬:০০, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৬:০০, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
মারুফ আহমেদ, কিশোরগঞ্জ
০৬:০০, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৬:০০, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচনি কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে যুবদলের ২৬ ও স্বেচ্ছাসেবক দলের ১০ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) যুবদলের প্যাডে কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া এবং স্বেচ্ছাসেবক দলের প্যাডে কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ-আল-মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হাঁস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবালের পক্ষে নির্বাচনি কার্যকলাপে জড়িত ছিলেন বলে উল্লেখ করা করা হয়েছে। ইতোপূর্বে একই অভিযোগে দুই দফায় এই প্রার্থীসহ আরও ৩২ বিএনপিনেতাকে বহিষ্কার করে কেন্দ্রীয় কমিটি। এর ফলে এ আসনে ৬৮ জনকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের আগে শেখ মজিবুর রহমান ইকবাল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি ছিলেন।

বিজ্ঞপ্তিতে নির্বাচনি এলাকার নিকলী ও বাজিতপুরের বিভিন্ন কমিটির ২৬ নেতার বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

একইভাবে স্বেচ্ছাসেবক দলের প্যাডে কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ-আল-মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ১০ নেতার বহিষ্কারের বিষয়টি জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে তাদের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কারের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি তারিকুজ্জামান পার্নেল ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শহীদুল্লাহ কায়সার শহীদ বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে বলেন, বহিষ্কৃতরা কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনি কর্মকাণ্ডে অংশ নিচ্ছিলেন।

বহিষ্কৃত যুবদলনেতাদের মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছেন নিকলী উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম সোহেল, যুগ্ম আহ্বায়ক নকিবুল হাসান রাজন ও কারার ইকতার আহমেদ আরিফ, বাজিতপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. মোস্তফা আলী জাহাঙ্গীর, যুগ্ম আহ্বায়ক ওয়াসিমুল হক, মো. হামিদুল ইসলাম, সুজন বনিক, অ্যাডভোকেট খায়রুল ইসলাম ও মো. রানা শিকদার। বাকিরা ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন পদে ছিলেন।

বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলের নেতাদের মধ্যে রয়েছেন- নিকলী উপজেলা কমিটির সদস্য সচিব সৈয়দ কবীর নাদিম, যুগ্ম আহ্বায়ক মো. বদরুল ইলম খোকন, যুগ্ম আহ্বায়ক মো. মোজাম্মেল ও যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, দামপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, সিংপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রুবেল, কারপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. পিয়াল, জারইতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. নাঈম, গুরই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম ও ছাতিরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফারুক মোল্লা।

কিশোরগঞ্জ-৫ আসনে প্রথমে শেখ মজিবুর রহমান ইকবালকে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু পরে তা পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় দল বিলুপ্ত করে আসা সৈয়দ এহসানুল হুদাকে মনোনয়ন দেওয়া হয়। মনোনয়ন বঞ্চিত হয়ে শেখ মজিবুর রহমান ইকবাল হাঁস প্রতীকে স্বতন্ত্রপ্রার্থী হন।

বহিষ্কার যুবদল স্বেচ্ছাসেবক দল কিশোরগঞ্জ
১৩ জানুয়ারি ২০২৬
মিঠামইনে তিন ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার, প্রশাসক নিয়োগ
০৬ মে ২০২৪
আরও তিনজনকে বহিষ্কার করল বিএনপি
০৬ মে ২০২৪
সোনারগাঁয় জাহাঙ্গীর হোসেনকে বিএনপি থেকে বহিষ্কার
০২ জানুয়ারি ২০২৪
বরিশালে বিএনপির চার নেতা স্থায়ী বহিষ্কার 
৩১ ডিসেম্বর ২০২৩
স্বতন্ত্রপ্রার্থীর পক্ষে কাজ করায় বিএনপির পাঁচ নেতা বহিষ্কার 
০৩ অক্টোবর ২০২৩
র‌্যাগিং ও ভাঙচুর : ইবির ছয় শিক্ষার্থী বহিষ্কার
২৬ অক্টোবর ২০২২
মাদককাণ্ডে শ্রীনগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক বহিষ্কার
১৪ জুন ২০২২
পরীক্ষার হলে লাইভ : ফলাফলে সেই ছাত্রলীগনেতা বহিষ্কার
২০ মার্চ ২০২২
জবিতে বিভিন্ন মেয়াদে ১৬ শিক্ষার্থী বহিষ্কার
১৬ মার্চ ২০২২
অডিওফাঁসের ঘটনায় চবি উপাচার্যের পিএসসহ দুজন বহিষ্কার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হেলে পড়েছে দুই বহুতল ভবন, আতঙ্কে স্থানীয়রা
  2. বৃষ্টি কতদিন চলতে পারে, ৫ দিনের পূর্বাভাসে জানাল আবহাওয়া অফিস
  3. ঢাকায় কি আজও বৃষ্টি হতে পারে, যা জানাল আবহাওয়া অফিস
  4. বৃষ্টির পূর্বাভাস নিয়ে লঘুচাপের বিস্তার : কমতে পারে যেদিন থেকে
  5. এশিয়ার গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খল গড়ে তুলতে এডিবির নতুন উদ্যোগ
  6. উপবৃত্তির প্রলোভনে ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, গণধোলাইয়ে শিক্ষক হাসপাতালে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x