Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
১৭:১০, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৭:১৩, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
১৭:১০, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৭:১৩, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
বিরোধী দলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত সংসদ
জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা
আমির হামজার বিরুদ্ধে আরও এক মামলা, আদালতের সমন জারি
৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ
অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত অনভিপ্রেত ও অপরিণামদর্শী : জামায়াত সেক্রেটারি

আগামীতে হয়ত শুনতে হবে জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন

ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
১৭:১০, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৭:১৩, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
১৭:১০, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৭:১৩, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
সালাহউদ্দিন আহমদ আজ মঙ্গলবার চকরিয়ার মাতামুহুরীতে কোনাখালী ইউনিয়নের জংগলকাটায় এক পথসভায় বক্তব্য দেন। ছবি : এনটিভি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামীতে হয়ত এমনও শুনতে হবে, জামায়াত ইসলাম এদেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে! বাংলাদেশে আজ নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অপচেষ্টা চলছে।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে চকরিয়ার মাতামুহুরীতে কোনাখালী ইউনিয়নের জংগলকাটায় এক পথসভায় এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

বিএনপিনেতা সালাহউদ্দিন আহমদ বলেন, একটি রাজনৈতিক দল—জামায়াতে ইসলামী এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। তারাই আজ মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করার চেষ্টা করছে। গতকাল (সোমবার) তাদের দলের আমির সাহেব (ডা. শফিকুর রহমান) যে বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকে নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য উপস্থাপন করেছেন। তিনি দাবি করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি, কর্নেল অলি সাহেব দিয়েছেন।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, এই ধরনের বক্তব্য অস্বাভাবিক নয়। কারণ যারা একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ ইতিহাস বিকৃত করবে, এটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের মানুষ সব জানে। জনগণ জানে, আজ তারা নতুন রূপে নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে প্রতিষ্ঠা করার যে চেষ্টা করছে, তা সম্পূর্ণ প্রতারণা ও ভণ্ডামি।

বিএনপির এই প্রার্থী বলেন, জামায়াত ইসলাম একজন মুক্তিযোদ্ধাকে দলে যুক্ত করে, কার্যত ভাড়া করে, একটি সাইনবোর্ড দেখাতে চাইছে—তাদেরও মুক্তিযোদ্ধা আছে। সেই মুক্তিযোদ্ধাকে ব্যবহার করে তারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে নিজেদের অবস্থান দেখানোর চেষ্টা করছে। দেশের প্রকৃত মুক্তিযোদ্ধারা এটা কখনোই মেনে নেবে না। আমরা বিশ্বাস করি, তারা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, এদেশের সব দেশপ্রেমিক মানুষ, স্বাধীনতার পক্ষের শক্তি—সবাই এই ইতিহাস বিকৃতির বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলবে। একজন রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমাদের দায়িত্ব হলো—যারা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, মিথ্যা তথ্য ছড়াতে চায়, ইতিহাস বিকৃত করতে চায়, তাদের বিরুদ্ধে শালীন ভাষায় হলেও দৃঢ়ভাবে নিন্দা ও প্রতিবাদ জানানো। সেই দায়িত্ব থেকেই আমি আজ তাদের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, গত কয়েকদিন আগে তারা (জামায়াতে ইসলামী) এদেশের নারী সমাজকে চরমভাবে অপমান করেছে। সাক্ষাৎকারে কর্মজীবী নারীদের পতিতাদের সঙ্গে তুলনা করেছে। তারা নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে। বাস্তবে এই প্রস্তাব নারীদের কল্যাণ নয়, এটি নারীদের কর্মসংস্থান ধ্বংস করার একটি পরিকল্পনা।

পথসভায় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহীম চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

সালাহউদ্দিন আহমদ বিএনপি সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ বাংলাদেশ জামায়াতে ইসলামী
১১ মার্চ ২০২৬
স্পিকারকে শপথ ও সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী
১০ মার্চ ২০২৬
১৩৩ অধ্যাদেশের কোনটা কীভাবে গৃহীত হবে তা সংসদের এখতিয়ার : স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ মার্চ ২০২৬
হাদি হত্যা মামলার দুই আসামিকে ফেরাতে পদক্ষেপ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
০৮ মার্চ ২০২৬
রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য
০২ মার্চ ২০২৬
মার্কিন দূতাবাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
০১ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
০১ মার্চ ২০২৬
ভারতীয় ভিসা প্রদানের হার ক্রমান্বয়ে বাড়বে : রাষ্ট্রদূত
২৮ ফেব্রুয়ারি ২০২৬
সব ইস্যুতে আলোচনার মাধ্যমে জাতিকে সমাধান দেব : স্বরাষ্ট্রমন্ত্রী
২৪ ফেব্রুয়ারি ২০২৬
৫ আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
২৩ ফেব্রুয়ারি ২০২৬
বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তাপপ্রবাহ ও বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  2. অফিসের সময় কমল, সন্ধ্যা ৬টার পর মার্কেট-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
  3. জুলাই সনদ নিয়ে যা বললেন আলোকচিত্রী শহিদুল আলম
  4. রাজপথে আবার নামার জন্য প্রস্তুত আছি : সাদিক কায়েম
  5. মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স : সিএমপি কমিশনার
  6. নারী এমপিদের নিয়ে আপত্তিকর বক্তব্য, সংসদে ক্ষোভ প্রকাশ রুমিন ফারহানার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x