Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
সোহরাব হোসেন
০০:০৫, ২০ আগস্ট ২০২৬
আপডেট: ১১:৩৫, ২০ আগস্ট ২০২৬
সোহরাব হোসেন
০০:০৫, ২০ আগস্ট ২০২৬
আপডেট: ১১:৩৫, ২০ আগস্ট ২০২৬
আরও খবর
দেশে ফিরছেন মির্জা আব্বাস
রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা
২ লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া, শুরু আগামী মাসে
২৪-এর ৫ আগস্ট নিয়ে বাণিজ্য করার কোনো সুযোগ নেই : বরকতউল্লাহ বুলু
সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আজ

সোহরাব হোসেন
০০:০৫, ২০ আগস্ট ২০২৬
আপডেট: ১১:৩৫, ২০ আগস্ট ২০২৬
সোহরাব হোসেন
০০:০৫, ২০ আগস্ট ২০২৬
আপডেট: ১১:৩৫, ২০ আগস্ট ২০২৬

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে বাংলাদেশের রাজনীতি, গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও সমাজে গভীর পরিবর্তন এসেছে। যার অংশ হিসেবে দীর্ঘ প্রায় ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন দেখতে যাচ্ছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ২টায় জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে, চলবে বিকেল ৫টা পর্যন্ত।

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী দলটির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিপরীতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে। ফলে রাষ্ট্রপতি নির্বাচনের আগেই বিএনপির মনোনীত প্রার্থীর জয় শতভাগ নিশ্চিত বলা যায়।

এবারের ভোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সংবিধানের ৭০ অনুচ্ছেদ। এ বিষয়ে গত ১১ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন-কেন্দ্রিক এক সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে। কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিলে তার সংসদ সদস্য পদ শূন্য হবে।

রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৪৯। চট্টগ্রাম-৪ আসনে নির্বাচিত ঘোষিত বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা আদালতের রায়ে বাতিল হওয়ায় তিনি শপথ নিতে পারেননি। ফলে সেই আসনটি শূন্য রয়েছে। তাই মোট ভোটার ৩৪৯ জন। এর মধ্যে বিএনপি জোটের মোট ভোট ২৪৭ (সংরক্ষিত নারী আসনসহ) হওয়ায় দলটির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি।

বিপরীতে জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের সদস্য ৯০ জন। বাকি ১২ ভোটের মধ্যে একটি করে ভোট রয়েছে গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি)। এই তিনটি দলই আবার বিএনপির মিত্র দল। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসন পাওয়ায় দলটিরও রয়েছে একটি ভোট। বাকি আটজন স্বতন্ত্র; তাদের প্রায় সবাই একসময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

পরাজয় নিশ্চিত জানার পরও রাষ্ট্রপতি পদে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী দেওয়া প্রসঙ্গে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এর আগে প্রায় ৩৫ বছরের মতো রাষ্ট্রপতি নির্বাচন হয়নি। আমাদের কাছে মনে হয়েছে, গণতন্ত্রের জন্য একটা অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন। দেশের মানুষকে আমাদের রাজনৈতিক অবস্থানটাও জানাতে চাই।

৩৫ বছর আগে অনুষ্ঠিত সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের পর। ১৯৯১ সালে অনুষ্ঠিত ওই নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী ছিলেন আবদুর রহমান বিশ্বাস। তার বিপরীতে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছিল সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে। শেষ পর্যন্ত জয়ী হন আবদুর রহমান বিশ্বাস।

রাষ্ট্রপতি নির্বাচন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি কর্নেল (অব.) অলি আহমদ বাংলাদেশ জামায়াতে ইসলামী ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: রাষ্ট্রপতি নির্বাচন

২০ আগস্ট ২০২৬
লাল গোলাপে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
২০ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
২০ আগস্ট ২০২৬
সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করে পরবর্তীতে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত : স্বাস্থ্যমন্ত্রী
  2. কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা বিএনপি মোকাবিলা করবে : মীর হেলাল
  3. আওয়ামী লীগের ফেরার বাতাস শুধু সোশ্যাল মিডিয়াতে : সারজিস আলম
  4. সাভারে মিল্টন সমাদ্দারের নামে এবার হত্যাচেষ্টা মামলা  
  5. হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের
  6. স্বামী-স্ত্রীর আপত্তিকর ছবি দিয়ে অপপ্রচার, থানায় টাকার বিনিময়ে মীমাংসার অভিযোগ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x