Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৬:২০, ০২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৬:২৮, ০২ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৬:২০, ০২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৬:২৮, ০২ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
খুব দ্রুত দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল
ছাত্রদল নেতার বাড়িতে আগুন
মেয়েকে নিয়ে প্রেক্ষাগৃহে সিনেমা দেখলেন প্রধানমন্ত্রী
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জয়নাল আবদিন ফারুকের মুলতবি প্রস্তাব
বাগেরহাট-২ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ

বিএনপি নারীর সম্মান, অধিকার ও ক্ষমতায়নে বিশ্বাসী : সেলিমা রহমান

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৬:২০, ০২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৬:২৮, ০২ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৬:২০, ০২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৬:২৮, ০২ ফেব্রুয়ারি ২০২৬
রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ সোমবার জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সেলিমা রহমান। ছবি : বাসস

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সেলিমা রহমান বলেছেন, নারীরা বিএনপিকে ভালোবাসে। কারণ বিএনপি সবসময় নারী সমাজের সম্মান, অধিকার ও ক্ষমতায়নে বিশ্বাস করে।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেলিমা রহমান।

বিএনপিনেত্রী সেলিমা রহমান বলেন, সমাজের অর্ধেক জনগোষ্ঠী নারী। সেই নারী সমাজকে অবমূল্যায়ন করে কোনো দেশ কখনো উন্নত হতে পারে না। ধর্মের নামে একটি শ্রেণি নারী সমাজের মর্যাদা খর্ব করার চেষ্টা করছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

সেলিমা রহমান বলেন, আজকের এই কর্মসূচি কোনো প্রচলিত রাজনৈতিক প্রতিবাদ নয়, এটি একটি সামাজিক ও নৈতিক প্রতিবাদ। তিনি আরও বলেন, আজ নারী সমাজকে নিয়ে যে অবমাননাকর বক্তব্য ও নেতিবাচক মনোভাব প্রকাশ করা হচ্ছে, তার বিরুদ্ধেই এই প্রতিবাদ সমাবেশ।

বিএনপির এই নেত্রী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সর্বপ্রথম নারীর সামাজিক মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। অথচ আজ আবার নারীকে পেছনে ঠেলে দিয়ে সমাজকে অন্ধকার যুগে ফিরিয়ে নেওয়ার অপচেষ্টা চলছে।

সেলিমা রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারী সমাজকে শিক্ষা, কর্মসংস্থান ও উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করেছিলেন। তিনি বিশ্বাস করতেন, মা ও মাতৃভূমি সমানভাবে পবিত্র। সেই বিশ্বাস থেকেই তিনি নারী সমাজকে রাষ্ট্র গঠনের অংশীদার করেছিলেন।

সেলিমা রহমান আরও বলেন, বিএনপির শাসনামলে গ্রামীণ নারীরা শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ পেয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ পেয়েছে। নারীরা সংসদ থেকে শুরু করে প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও বিভিন্ন পেশায় দক্ষতার সঙ্গে কাজ করছে।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আজ যারা নারীদের বাইরে কাজ করা নিয়ে আপত্তিকর বক্তব্য দিচ্ছেন, তারা ভুলে যাচ্ছেন—এই দেশের লাখো নারী পরিবারের ভরণপোষণের জন্য সম্মানের সঙ্গে বাইরে কাজ করছে এবং সমাজকে এগিয়ে নিচ্ছে।

সেলিমা রহমান বলেন, নারীদের ভোটের সময় সম্মান দেখিয়ে পরে তাদের নিয়ে কটূক্তি করা রাজনৈতিক ও নৈতিকভাবে অগ্রহণযোগ্য। নারীরা বিএনপিকে ভালোবাসে, কারণ বিএনপি কখনো নারী সমাজকে অসম্মান করেনি।

সেলিমা রহমান আরও বলেন, নারীরা শুধু পরিবারের সদস্য নয়, তারা এই দেশের সম্পদ। নারী সমাজের অধিকার ও মর্যাদা রক্ষায় সবাইকে সোচ্চার হতে হবে।

এ সময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপি সেলিমা রহমান
০৩ মার্চ ২০২৬
জিয়ানগর উপজেলার নাম পুনর্বহালে বিএনপির আনন্দ মিছিল
০৩ মার্চ ২০২৬
নওগাঁ জেলা বার নির্বাচনে ১২ পদে বিএনপিপন্থী প্যানেলের জয়
০১ মার্চ ২০২৬
চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে একজন নিহত
২৪ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না : মঈন খান
২৩ ফেব্রুয়ারি ২০২৬
সেলিনা রহমানের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গেলেন ডা. কাকন
২২ ফেব্রুয়ারি ২০২৬
‘শুধু বিএনপি পরিচয় ধারণ নয়, জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে হবে’
২১ ফেব্রুয়ারি ২০২৬
অন্যায় করলে কাউকেই ছাড় দেওয়া হবে না : পরিবেশ প্রতিমন্ত্রী
২০ ফেব্রুয়ারি ২০২৬
৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন?
১৯ ফেব্রুয়ারি ২০২৬
মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করলেন জুবাইদা ও জায়মা রহমান
১৭ ফেব্রুয়ারি ২০২৬
রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রস্তাবিত বেতন কাঠামো নিয়ে আরও পর্যালোচনা হবে : অর্থ উপদেষ্টা
  2. সংসদে কথা বলার সুযোগ না দেওয়ার অভিযোগ, ফেসবুকে রুমিন ফারহানার ক্ষোভ
  3. র‍্যাব বিলুপ্ত হবে কিনা সিদ্ধান্ত সরকারের : র‌্যাব ডিজি
  4. ৪০ বছর পর পরিবার খুঁজে পেলেন আঞ্জুমানারা
  5. ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেন হবে, সম্ভাব্যতা যাচাই চলছে
  6. বৈশাখে মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x