Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৩:২০, ০১ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৩:২৮, ০১ ফেব্রুয়ারি ২০২৬
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৩:২০, ০১ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৩:২৮, ০১ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
৩৭৮ কনটেইনার পণ্য নিলামে বিক্রির উদ্যোগ
কুমিল্লা সিটি করপোরেশনের কর্মকর্তাকে মারধরের প্রতিবাদে কর্মবিরতি
হরমুজ প্রণালি পেরিয়ে আড়াই লাখ টন এলএনজিসহ চট্টগ্রাম বন্দরে ১৫ জাহাজ
রমজান ঘিরে চট্টগ্রাম বন্দরে বেড়েছে চাপ
চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন গ্রেপ্তার

শ্রমিকদের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৩:২০, ০১ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৩:২৮, ০১ ফেব্রুয়ারি ২০২৬
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৩:২০, ০১ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৩:২৮, ০১ ফেব্রুয়ারি ২০২৬
ফাইল ছবি

টানা দ্বিতীয় দিনের মতো আজ রোববার (১ ফেব্রুয়ারি) কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীরা। এ কারণে বন্দরে সকল ধরনের পণ্য ওঠানামা বন্ধ হয়ে আছে। বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটরের সঙ্গে চুক্তির প্রতিবাদে এই কর্মসূচি পালিত হচ্ছে।

বন্দর এলাকার বাইরে আগ্রাবাদ এলাকায় কালোপতাকা মিছিলসহ সমাবেশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ।

এদিকে চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দর এলাকায় সব ধরনের সভা সমাবেশ এক মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে মেট্রোপলিটন পুলিশ।

বিদেশি অপারেটরের সঙ্গে চুক্তির প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে চলমান আন্দোলনে নেতৃত্ব দেওয়া চার কর্মচারীকে পানগাঁও আইসিটিতে বদলি করেছে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দরের চিফ পারসোনাল অফিসার স্বাক্ষরিত এক দপ্তারাদেশে জানানো হয়, বন্দরে চলমান আন্দোলনে নেতৃত্ব দেওয়া ৪ কর্মচারীকে পানগাঁও আইসিটিতে বদলি করা হয়েছে। বদলিকৃতরা সবাই বন্দর কেন্দ্রিক জাতীয়তাবাদী শ্রমিক দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

চার কর্মচারী হলেন–অডিট সহকারী মো. হুমায়ুন কবির, ইঞ্জিন ড্রাইভার মো. ইব্রাহিম খোকন, উচ্চ হিসাব সহকারী মো. আনোয়ারুল আজিম ও এস এস খালাসি মো. ফরিদুর রহমান। এদের মধ্যে মো. হুমায়ুন কবির বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়কারী ও বন্দর সিবিএর সাবেক প্রচার সম্পাদক, ইব্রাহিম খোকন বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক, মো. আনোয়ারুল আজিম চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের কার্যনির্বাহী সদস্য এবং মো. ফরিদুর রহমান বন্দর শ্রমিক দলের সদস্য।

এর আগে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রথম দিনের কর্মবিরতিতে অচল হয়ে পড়ে বন্দরের সব ধরনের অপারেশনাল কার্যক্রম।

কর্মবিরতির কারণে বন্দরের জেনারেল কার্গো বার্থ, টার্মিনাল, সিসিটি, এনসিটি, কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং এর কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়। বন্দরের অভ্যন্তরে কন্টেইনারবাহী যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।

চট্টগ্রাম বন্দর সিনিএ নেতা ইব্রাহিম খোকন বলেন, তাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে চলছে। চট্টগ্রাম বন্দরের লাভজনক টার্মিনাল এনসিটিকে বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেবেন না বলে জানান তারা।

এদিকে কালো পতাকা মিছিল ও সমাবেশে বক্তারা এনসিটি চুক্তির বিরোধী কর্মকাণ্ড প্রতিহতের ঘোষণা দেন ঐক্য পরিষদের নেতারা। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপের মুখপাত্র তপন দত্ত, শ্রমিক দল নেতা শেখ নুরুল্লাহ বাহার ও স্কপের যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল বক্তব্য রাখেন।

চট্টগ্রাম বন্দর কর্মবিরতি
০৭ ফেব্রুয়ারি ২০২৬
চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক
০৭ ফেব্রুয়ারি ২০২৬
চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি স্থগিত, কার্যক্রম সচল
০৫ ফেব্রুয়ারি ২০২৬
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত
০৩ ফেব্রুয়ারি ২০২৬
চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক
০৩ ফেব্রুয়ারি ২০২৬
২৪ ঘণ্টার কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর
৩১ জানুয়ারি ২০২৬
চট্টগ্রাম বন্দরে আন্দোলনের জেরে চার কর্মচারীকে বদলি
২৯ জানুয়ারি ২০২৬
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল চুক্তিতে বাধা নেই
২৯ জানুয়ারি ২০২৬
এনসিটি ইস্যুতে উত্তাল চট্টগ্রাম বন্দর, দুই দিনের শাটডাউন ঘোষণা
০৪ ডিসেম্বর ২০২৫
চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ব্যবস্থাপনা নিয়ে হাইকোর্টের বিভক্ত আদেশ
০৮ নভেম্বর ২০২৫
৪ দিনের সফরে চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শাওয়ালের চাঁদ দেখা গেছে, কাল ঈদুল ফিতর
  2. ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
  3. রেলের টিকিট কালোবাজারি করায় দুই স্টুয়ার্ট বরখাস্ত
  4. হঠাৎ ঝড়ে পদ্মায় সিমেন্টবোঝাই ৩ ট্রলারডুবি
  5. মুসল্লিদের নিরাপত্তায় শোলাকিয়া ঈদগাহে ৫ প্লাটুন বিজিবি
  6. ঈদযাত্রার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x