শেরপুর-১ আসনে সব প্রার্থীর নির্বাচনি ইশতেহার পাঠ
শেরপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এক মঞ্চে নির্বাচনি ইশতেহার পাঠ। ছবি : এনটিভি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে শেরপুর-১ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এক মঞ্চে নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা হক।
অনুষ্ঠানে শেরপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ হাফেজ মো. রাশেদুল ইসলাম, স্বতন্ত্রপ্রার্থী শফিকুল ইসলাম মাসুদ, স্বতন্ত্রপ্রার্থী আলহাজ ইলিয়াস উদ্দিন এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মাহমুদুল হক মনিরের পক্ষে আশরাফুল ইসলাম ইশতেহার পাঠ করেন। এ সময় শেরপুর-১ আসন নিয়ে প্রার্থীরা তাদের পরিকল্পনার কথা তুলে ধরেন।

কাকন রেজা, শেরপুর